1 Answers

আয়ের যে অংশ বর্তমান ভোগের জন্য ব্যবহার না করে ভবিষ্যতের জন্য রাখা হয়, তাকে সঞ্চয় বলে। অর্থাৎ মোট আয় থেকে ভোগের নিমিত্তে ব্যয় করে যা অবশিষ্ট থাকে, তা-ই সঞ্চয়। যেমন ধরা যাক, কোনো ব্যক্তির মাসিক আয় পাঁচ হাজার টাকা। তিনি তা থেকে তিন হাজার টাকা বর্তমান ভোগের কাজে ব্যয় করে এবং দুই হাজার টাকা ভবিষ্যতের জন্য রেখে দেয়। এই দুই হাজার টাকাই হলো সঞ্চয়। সুতরাং আয় থেকে বর্তমান ভোগ ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে, তাকে সঞ্চয় বলে। অরলি এম. অ্যামোস, জুনিয়রের মতে, ‘সঞ্চয় হলো ব্যয়যোগ্য আয়, যা ভোগ ব্যয়ে ব্যবহূত হয় না।’ নিচের সমীকরণের সাহায্যে তা প্রকাশ করা যায়:
S = Y-C. এখানে, S = সঞ্চয়, Y = আয়, C = ভোগ ব্যয়।

7994 views Answered

Related Questions

চলন কাকে বলে?
1 Answers 2684 Views

Next steps