1 Answers
‘অর্থের মূল্য পরিবর্তন’ পরিমাপ করার জন্য যে বিশেষ সংখ্যাবাচক পদ্ধতি অবলম্বন করা হয়, তাকে সূচকসংখ্যা বলে। অন্য কথায়, সূচকসংখ্যা হলো একটি সংখ্যাবাচক গড় পদ্ধতি, যা অর্থের মূল্য পরিবর্তন পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহূত হয়। কোনো নির্দিষ্ট বছরের গড়পড়তা মূল্যকে অন্য কোনো ভিত্তি বছরের গড়পড়তা মূল্যের তুলনায় শতাংশ রূপে প্রকাশ করার জন্য যে সংখ্যাবাচক পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে সূচকসংখ্যা বলে। এটি অর্থের মূল্য পরিবর্তন পরিমাপ করার একটি সংখ্যাবাচক পদ্ধতি।
2698 views
Answered