মিলন তৃপ্তির কথা স্বামী কি তার বন্ধুদের কাছে এবং স্ত্রী কি তার বান্ধবীদের কাছে বলতে পারে?
2 Answers
মিলন তৃপ্তির কথা স্বামীর তার বন্ধুদের কাছে এবং স্ত্রী তার বান্ধবীদের কাছে বলতে পারে না, বিশেষ করে যদি তারা অবিবাহিত হয়। মজাকছলে হলেও সে কথা কারো কাছে বলা বৈধ নয়। আল্লাহ্র রাসুল (সঃ) বলেছেন, “কিয়ামতের দিন আল্লাহ্র নিকট সবচেয়ে নিকৃষ্ট মানুষ সেই ব্যাক্তি হবে, যে স্ত্রীর সাথে মিলন করে এবং স্ত্রী তার সঙ্গে মিলন করে। অতঃপর সে তার (স্ত্রীর) গোপন কথা প্রকাশ করে দেয়।” (মুসলিম) আসমা বিন্তে ইয়াযিদ (রঃ) বলেন, একদা আমি আল্লাহ্র রাসুল (সঃ) এর নিকট ছিলাম, আর তার সেখানে অনেক পুরুষ ও মহিলা বসেছিল। তিনি বললেন, “সম্ভবতঃ কোন পুরুষ নিজ স্ত্রীর সাথে যা করে, তা (অপরের কাছে) বলে থাকে এবং সম্ভবতঃ কোন মহিলা নিজ স্বামীর সাথে যা করে, তা (অপরের নিকট) বলে থাকে?” এ কথা শুনে মজলিসের সবাই কোন উত্তর না দিয়ে চুপ থেকে গেল। আমি বললাম, ‘জী হ্যাঁ। আল্লাহ্র কসম, হে আল্লাহ্র রাসুল! মহিলারা তা বলে থাকে এবং পুরুষেরাও তা বলে থাকে।’ অতঃপর তিনি বললেন, “তোমরা এরূপ করো না। যেহেতু এমন ব্যক্তি তো সেই শয়তানের মত, যে কোন নারী শয়তানকে রাস্তায় পেয়ে সঙ্গমে করতে লাগে, আর লোকেরা তার দিকে চেয়ে চেয়ে দেখে।” (আহমাদ, ইবনে আবী শাইবাহ, আবূ দাঊদ, বাইহাকী প্রভৃতি, আদাবুয যিফাফ ১৪৩ পৃঃ)
আসলে এটা বলা ঠিক না। কারণ যাকে এসব কথা বলা হয় সেই ব্যাক্তি এর ফলে সে কষ্টও পেতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy