1 Answers
উক্ত হাদীসের অর্থ হল, লেবাসে-পোশাকে মুসলিম অতিরঞ্জন, বাড়াবাড়ি, বিলাসিতা ও অপচয় করবেনা। তাঁর পোশাকে জাঁকজমক, ঠাটবাট ও আড়ম্বর থাকবে না। নচেৎ সৌন্দর্য অবলম্বন করা দোষের নয়। আব্দুল্লাহ বিন মাসঊদ (রাঃ) হতে বর্ণিত, নবী (সাঃ) বলেন, “যার হৃদয়ে অণু পরিমাণও অহংকার থাকবে সে জান্নাতে যাবে না।” এক ব্যক্তি বলল, ‘লোকে তো পছন্দ করে যে, তাঁর পোশাক ও জুতা সুন্দর হোক (তাহলে সে ব্যক্তির কী হবে?)’ নবী (সাঃ) বললেন, “অবশ্যই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন। (সুতরাং সুন্দর জামা পোষাক পরায় অহংকার নেই।) অহংকার হল, হোক (সত্য) প্রত্যাখ্যান করা এবং মানুষকে ঘৃণা করারা নাম।” (মুসলিম ৯১ নং, তিরমিযী, হাকেম ১/২৬) যেমন সাদাসিধা হয়ে থাকার মানে এও নয় যে, মুসলিম ন্যালাখ্যাপা হয়ে থাকবে, লেবাসে পোশাকে নোংরা হয়ে থাকবে এবং তাঁর দেহ থেকে দুর্গন্ধ বের হবে। যেহেতু পবিত্রতা ও পরিচ্ছন্নতাও ঈমানের অন্তর্ভুক্ত। (ইবনে উষাইমীন)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy