1 Answers

সমস্ত পৃথিবীটাই কত বিচিত্র। প্রাণীজগতের মাঝে যেমন নানা ধরনের বৈচিত্র্য আমাদের চোখে পড়ে, ঠিক তেমনি মানুষের মাঝেও রয়েছে এমন কিছু বিচিত্রতা। সাধারণত গরু, ছাগল, মহিষের মাথায় শিং উঠতে দেখা যায়। কিন্তু তা যদি হয়ে থাকে একজন মানুষের মাথায়?
হ্যাঁ, এমন অসম্ভব ঘটনা ঘটতে পারে মানুষের ক্ষেত্রেও। এবং যুগে যুগে কালে কালে এমন ঘটনা বহুবার ঘটেছে পৃথিবী জুড়ে।
আমাদের দেহে নখ যেমন ওঠে, তেমনি এটিও সেরকম কিছু। শুধু কপালটাকেই ওঠার জায়গা হিসেবে বেছে নিলে ব্যাপারটা হয়ে ওঠে শিং বা সেরকম কিছু একটা। অনেকটা শিংয়ের আকৃতি বলে অনেকেই বিষয়টিতে অবাক ও ভয় পেয়ে থাকেন। অনেকে তাদের ভয়াবহ দানব বলেও আখ্যা দিয়েছেন। কিন্তু এটি তেমন আহামরি কোনো অসম্ভব ব্যাপার না। সাধারণত দেহে হরমোনের তারতম্য হলে এই সমস্যা হতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।
গবেষণায় দেখা গেছে যে যাদের এই ধরনের শিং কপালে উঠেছে তাদের ত্বক শিং ওঠার আগে ফর্সা হয়ে যায় এবং আনুমানিক ৫০ বছরের পর থেকে এই ধরনের শিং গজানোর মত ঘটনা ঘটে থাকে।
তথ্যসূত্র : listverse.com
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy