1 Answers
বয়স বাড়লে কমে যায় সন্তান উত্পাদন ক্ষমতা? হ্যাঁ, অন্তত এতকাল পর্যন্ত আমরা সেটাই জেনে এসেছি। এই ধারণা ভুল প্রমাণিত করল ব্রিটিশ বিজ্ঞানীদের নতুন গবেষনা। নতুন গবেষনায় দেখা গিয়েছে চল্লিশোর্ধ দাতাদের শুক্রানু থেকে সন্তান উত্পাদনের সম্ভাবনা অনেক বেশি হয়। অর্থাৎ শুক্রানুদাতা যদি মধ্যবয়সী পুরুষ হন তবে মহিলাদের গর্ভধারণের সম্ভাবনা থাকে বেশি। বলাই বাহুল্য যে নতুন এই আবিষ্কার এতদিনের ধারণাকে একদম উল্টে পাল্টে দিয়েছে। মার্কিন যুক্তরাস্ট্রের শুক্রাণু দাতাদের নতুন গাইডলাইনে বলা হয়েছিল শুক্রানুদাতার বয়স হতে হবে চল্লিশের নিচে। কিন্তু, নতুন এই সমীক্ষা বলছে চল্লিশোর্ধ দাতারাই বেশি সক্ষম। ১৯৯১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত মোট ৪০,৪০০টি ইউভিএফ চিকিত্সা পদ্ধতির ওপর সমীক্ষা চালানো হয়েছিল। দেখা গিয়েছে ২০ বছরের নিচে শুক্রানুদাতাদের থেকে ইউভিএফ পদ্ধতিতে গর্ভধারণ যেখানে সম্ভব হয়েছে ২৮.৩ শতাংশ, সেখানে ৪১ থেকে ৪৫ বছর বয়স্ক দাতাদের শুক্রানু থেকে ইউভিএফ পদ্ধতিতে গর্ভধারণ সফল হয়েছে ৩০.৪ শতাংশ ক্ষেত্রে। কিছু চিকিৎসকদের সিধান্ত, বয়সের সঙ্গে শুক্রাণুর ক্ষমতা কমার কোনও সম্পর্ক নেই। এটা নির্ভর করে শুক্রাণুর মানের ওপর।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy