1 Answers
নারীদের কাছে পুরুষরা আকর্ষণীয় হয়ে ওঠে তাদের বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল আর দাড়ি ও গোঁফের ছাঁতের কারণে। নারীরা পুরুষদের বিভিন্ন স্টাইলের দাঁড়ির কাটে মুগ্ধ হয়ে যান। তাদের মাঝে এক ধরনের ভালোলাগা কাজ করে। সাধারণত ছেলেদের বয়সন্ধিকাল ছেলেদের দাড়ি গজাতে থাকে। অনেক ক্ষেত্রে তারা প্রথমাবস্থায় বিচলিত হয়ে পড়েন। পরবর্তীতে স্বাভাবিক হয়ে যান। সে সময় থেকেই ছেলেরা দাড়ি কামাতে শুরু করেন। এমতাবস্থায় গবেষণায় দেখা গেছে গড়ে একজন পুরুষ তার সারা জীবনে প্রায় ২০ হাজার বার দাড়ি কামিয়ে থাকেন। অর্থাৎ শুধু শেভের জন্য তিনি তার সারা জীবনে প্রায় ৩ হাজার ঘণ্টা সময় ব্যয় করেন। গড় প্রতি, একজন পুরুষ তার জীবনে মুখমণ্ডলের প্রায় ৮ মিটার দাড়ি কামিয়ে থাকেন। শতকরা ৫০ ভাগেরও বেশি যুবক মুখ মণ্ডলে শৌখিন ও আধুনিক বিভিন্ন ফ্যাশনে তাদের দাড়ি, গোঁফ রাখতে বা ছাঁটতে পছন্দ করেন। কয়েক বছর আগে ব্যতিক্রমী এক জরিপে জানা গিয়েছিল এরকমই বেশ কিছু মজার তথ্য। বৈশ্বিক বাজারে শেভের বিভিন্ন উপাদান-সামগ্রীর বার্ষিক বাজার মূল্য ৯ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। আর এর ৭০ শতাংশই রয়েছে বিশ্বখ্যাত ‘জিলেট’ ব্র্যান্ডের একক দখলে। ২০ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘শিক’ ও ‘উইলকিন্সন সোর্ড কোম্পানি’। জিলেটের এই একচ্ছত্র আধিপত্যের মূলে রয়েছে এর বিশ্বজোড়া গ্রহণযোগ্যতা ও সুখ্যাতি। যুগের সঙ্গে তাল মিলিয়ে এর আধুনিক বিভিন্ন কার্যকরী ডিজাইন ও গুণগত মান নিয়ন্ত্রণে উন্নত প্রক্রিয়া আকৃষ্ট করেছে বিশ্বের বেশির ভাগ পুরুষকে। পুনরায় প্রতিস্থাপনযোগ্য কার্ট্রিজের বাজারেও জিলেট ব্র্যান্ডের অবস্থান শীর্ষে। কারণ, রিপ্লেসমেন্ট-কার্ট্রিজ বাজারের ৮৬ শতাংশ পণ্যই জিলেটের আধিপত্যে। এক্ষেত্রে ১৪ শতাংশ নিয়ে শিক অবস্থান করছে দুই নম্বর অবস্থানটিতে। আর এ জরিপ চলাকালীন সময়ে জিলেট মাক-৩ রেজার ছিল বিশ্বের সব পণ্যসামগ্রীর মধ্যে সর্বাধিক বিক্রিত পণ্য।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy