1 Answers

সাধারণত দু ধরনের মানুষ শপলিফটার হয়ে থাকে। প্রথমত, যারা হয়তো শুধুমাত্র একটা সাময়িক মজা পাওয়ার জন্য এ রকম করে থাকে অথবা 'কুয়িক মানি'-র জন্য এ রকম করে থাকে। দ্বিতীয়ত, এক ধরনের মানুষ থাকে যাদের শপলিফটিং স্বভাবের মতো হয়ে গিয়েছে, অনেকটা ক্লেপ্টোম্যানিয়ার মতো। এখন বাড়তি চাহিদা মেটানোর জন্য অনেক টিনএজারদের মধ্যেও এই ধরনের প্রবণতা দেখা দিচ্ছে। আজকাল বিভিন্ন রকমের পণ্য এত বেশি সহজলভ্য হয়ে দাঁড়িয়েছে যে, টিনএজারদের সাথে সাথে প্রাপ্তবয়স্করাও এই সব জিনিসের প্রতি অতিরিক্তভাবে আকৃষ্ট হয়ে পড়ছেন। কিন্তু অনেকের ক্ষেত্রেই সাধের সঙ্গে সাধ্যের মিল হয় না। যারা এটা মেনে নিতে পারে তাদের পক্ষে ভালো। কিন্তু যারা এই সত্যটা মেনে নিতে পারে না তারা অনেক সময়েই এই ধরনের বদ অভ্যাসের সাহায্য নিয়ে থাকে। আবার অনেক সময়েই দেখা যায় টিনএজাররা শুধুমাত্র বন্ধুবান্ধবদের সাথে মজা করার জন্যও এমন আচরণ করে থাকে। কিন্তু বর্তমানে প্রত্যেক দোকানে সিকিউরিটি এতটাই উন্নতমানের হয়ে গিয়েছে যে, কোনো না কোনো সময়ে এরা দোকান থেকে বের হবার সময় ধরা পড়েই যায়।

2672 views Answered

Related Questions

Next steps