1 Answers
ইন্টারনেট থেকে বা ফ্লাওয়ার ডিজাইনিংয়ের বই পড়ে ফুল সাজানো শেখা যায়। এ ছাড়া যাঁরা ফ্লাওয়ার ডিজাইনিং করছেন, তাঁদের অনেকেই ব্যক্তিগতভাবে প্রশিক্ষণ দিয়ে থাকেন। অনেকটা হাতে-কলমে পদ্ধতির এই প্রশিক্ষণ খুব অল্প সময়ে আপনাকে দক্ষ ফ্লাওয়ার ডিজাইনার বানিয়ে দিতে পারে। এসব ক্ষেত্রে খরচও বেশ কম, দুই হাজার টাকা থেকে ১০ হাজার টাকার মধ্যে। আপনার আশপাশের ফুল সাজানোর দোকানে যোগাযোগ করলে আপনি এ ধরনের প্রশিক্ষকের খোঁজ পাবেন। এ ছাড়া বেশ কিছু প্রতিষ্ঠান ইকোবানা বা জাপানি রীতিতে ফুল সাজানোর ওপর স্বল্পমেয়াদি প্রশিক্ষণের আয়োজন করে থাকে। এসব প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ব্যয় পাঁচ থেকে ২৫ হাজার টাকার মধ্যে। তেমন কিছু প্রতিষ্ঠান_ রেডিয়্যান্ট ইনস্টিটিউট অব ডিজাইন অর্কিড প্লাজা (চতুর্থ তলা), বাড়ি-২, ধানমণ্ডি-২৭, ঢাকা। দো সো কাই ইকোবানা স্কুল সুবাস্তু চিরন্তনী (তৃতীয় তলা), ২৬ ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা। সুবর্ণরেখা ৬২০ শাহীনবাগ, পুরাতন বিমানবন্দর, ঢাকা। ফুল সংগ্রহঃ- ঢাকায় শাহবাগে শিশুপার্কের পাশে ও খামারবাড়ী কৃষি অফিস চত্বরে প্রতিদিন ভোরে পাইকারি ফুলের মার্কেট বসে। এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ফুল সংগ্রহ করতে পারবেন। ঢাকার বাইরের বাসিন্দারা নিজ নিজ জেলায় পাইকারি ফুলের মার্কেট থেকে ফুল সংগ্রহ করতে পারবেন। পাইকারি বাজারে ফুলের দাম প্রতিদিন ওঠানামা করে বলে ফুল ক্রয়ের সময় খোঁজখবর নিয়ে দামাদামি করে তারপর ফুল সংগ্রহ করতে হবে। কিভাবে শুরু করবেনঃ- বিভিন্ন প্রতিষ্ঠানে ফুল সরবরাহ করতে চাইলে নিজ উদোগে এসব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে। এরপর জীবনবৃত্তান্তসহ যেসব নকশায় ফুল সাজাতে পারেন, তার একটা অ্যালবাম তৈরি করে প্রতিষ্ঠানগুলোতে জমা দিতে হবে। বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গেও যোগাযোগ রাখতে হবে। অনেক সময় এই প্রতিষ্ঠানগুলো পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে লোক নেয়। খেয়াল রাখতে হবে সেদিকেও। ব্যবসার শুরুতে বিভিন্ন উৎসবে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বিনা পারিশ্রমিকে বা স্বল্প পারিশ্রমিকে ফুল সাজিয়ে দিতে পারেন। এতে পরিচিতি বাড়বে। এ ছাড়া বিভিন্ন ফুলের দোকানে চুক্তিভিত্তিক ফ্লাওয়ার ডিজাইনিংয়ে কাজ করতে পারেন।