1 Answers
টেনশনের অভিজ্ঞতা একেবারে আধুনিক যুগের সাথে যুক্ত। টেনশন যে আধুনিক জীবনযাপনের প্রত্যক্ষ ফল তা বলাই বাহুল্য। তাই এই আধুনিক সামাজিক জীবনে প্রতিনিয়ত দেখা যায় উদ্বেগ, রাগ, বিরক্তি, অস্থিরতা ইত্যাদি অনুভূতিগুলো প্রত্যেকের মধ্যে বেড়েই চলেছে। আর এই অনুভূতির প্রকাশ হয় শরীরের মধ্যে বিশেষ এক ধরনের জৈব-রাসায়নিক প্রক্রিয়ার ফলে। আলাদাভাবে টেনশন শারীরিক কোনো ব্যাপার নয়, মানসিক অবস্থামাত্র। কিন্তু এই টেনশন থেকেও শারীরিক অসুখ হতে পারে।
টেনশন হলেই শরীরের অ্যাড্রিনাল গ্রন্থি উদ্দীপ্ত হয়ে ওঠে, সেখান থেকে 'অ্যাড্রিনালিন' নামে বিশেষ এক প্রকার জৈব রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়। এছাড়াও টেনশন বা অ্যাংজাইটির ফলে শরীরের কোষ থেকে হিস্টামিন, সেরাটোনিন ও অন্যান্য রাসায়নিক দ্রব্য নিঃসৃত হয়। এই জৈব-রাসায়নিকগুলোর অধিকাংশই প্রোটিনজাতীয়, এগুলোর রাসায়নিক গঠন বিশ্লেষণ করলে অ্যামিনো অ্যাসিড শৃঙ্খল খুঁজে পাওয়া যায়। সুতরাং, টেনশন মানসিক অবস্থা হলেও শরীরকে কতগুলো রাসায়নিক ক্ষরণে উদ্দীপ্ত করে। এর ফলস্বরূপ হতে পারে বুক ধড়ফড় করা, ঘাম হওয়া, খিদে কমে যাওয়া, ডায়রিয়া, ঘুম কমে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, গায়ে র্যাশ বা অ্যালার্জি হতে পারে, হাত-পা কাঁপা। টেনশন থেকে হতে পারে আরো অনেক কিছু। যেমন -
- বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে টেনশন ডায়াবেটিসকে প্রকটিত করে। অ্যাড্রিনাল গ্রন্থিতে 'আইলেটস অফ ল্যাঙ্গারহেনস' নামে কোষের সমষ্টি শরীরে গ্লুকোজ বিপাকে সাহায্য করে। সুতরাং টেনশন থেকে ডায়াবেটিস হওয়া বিচিত্র কিছু নয়।
- টেনশনে ভুগলে রক্তচাপ বেড়ে যায়। এই উচ্চ রক্তচাপ চোখের রেটিনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর নাম হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি।
- টেনশনের ফলে রক্তচাপ বাড়তে থাকে। ক্রমাগত উচ্চ রক্তচাপের শিকার হলে হার্টের রোগ, সেরিব্রাল স্ট্রোক হওয়া বিচিত্র কিছু নয়।
- রেনিন অ্যানজিওটেনসিন অ্যাক্সিস বলে ডাক্তারি পরিভাষায় একটি শব্দ আছে। কিডনির রক্তবাহে উচ্চ রক্তচাপ থাকে কিডনি থেকে এই রেনিন নামক রাসায়নিক পদার্থটি নিঃসৃত হয়। এভাবে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে।
- আজকাল ইরিটেবল বাওয়েল সিনড্রোম নামে একটি রোগ অহরহ দেখা যায়। এই রোগে কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া সব একত্রে রোগীকে বিপর্যস্ত করে। টেনশনের ফলেই এই রোগ সৃষ্টি হয়।
তথ্যসূত্র: ডা. সুজাতা গঙ্গোপাধ্যায়, টেনশনমুক্তি, ১৯৯৩
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy