1 Answers
বর্তমানে অনেকেই ফেসবুকের মাধ্যমে নিজেদের ক্যারিয়ার শুরু করেছেন। এর ফলে একদিকে যেমন অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন তেমনি অন্যদিকে পরিশ্রম এবং সময় কম লাগছে। আপনিও চাইলে ফেসবুকের মাধ্যমে ব্যবসা করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে একটি Facebook Page তৈরি করতে হবে। আপনি কী করতে চান সেটা আপনি সুন্দরভাবে পেজে উপস্থাপন করুন। ধরুন, আপনি খাবার বানিয়ে হোম ডেলিভারি দেন। এখন আপনি চাইলে আপনার সেই পেজে আপনি কী কী খাবার তৈরি করেন সেগুলোর মূল্য ও তালিকা পোস্ট করতে পারবেন। এখন যার যেটা পছন্দ সে আপনাকে সেটা কমেন্টে জানিয়ে দিবে। অতঃপর আপনি সেই খাবার তাকে পৌঁছে দিলেন। এভাবে ফেসবুকের মাধ্যমে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারবেন।
9712 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy