1 Answers
জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতিঃ জারণ সংখ্যাঃ যৌগ PagesChemistryDulal গঠনের সময় একটি মৌল অপর মৌলের সাথে যুক্ত হতে যে কয়টি ইলেকট্রন আদান প্রদান করে সেই আদান প্রদানকৃত ইলেকট্রনের HO ME CO NT AC T সংখ্যাকে জারণ সংখ্যা বলে। জারণ সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ এবং শূন্য হতে পারে। একটি মৌলের একাধিক জারণ সংখ্যা হতে পারে। একে পরিবর্তনশীল জারণ সংখ্যা বলে। কোন যৌগে নির্দিষ্ট মৌলের অজানা জারণ সংখ্যা নির্ণয়ের জন্য কিছু নির্দিষ্ট মৌলের জারণ সংখ্যা মনে রাখা প্রয়োজন। জানা মৌলের জারণ সংখ্যার সাহায্যে কোন মৌলের অজানা জারণ সংখ্যা সহজেই নির্ণয় করা যায়। যেসব মৌলের জারণ সংখ্যা মনে রাখা প্রয়োজন তা নিম্নরূপঃ ১. চার্জ নিরপেক্ষ পরমাণুর জারণ সংখ্যা শূন্য হয়। যেমনঃ Na ; K ; Mg ; Ca ; Fe ইত্যাদি। ২. দ্বি-মৌলিক গ্যাসের জারণ সংখ্যা শূন্য। যেমনঃCl₂ ; Br₂ ; I₂ ; N₂ ; O₂ ; F₂ ; H₂ ইত্যাদি। ৩. নিষ্ক্রিয় গ্যাসের জারণ সংখ্যা শূন্য। যেমনঃ He ; Ne ; Ar ; Kr ; Xe ; Rn. ৪. গ্রুপ- 1 এর মৌল সমূহের জারণ সংখ্যা +1. যেমনঃ H ; Li ; Na ; K ; ইত্যাদি। ৫. গ্রুপ -2 এর মৌলসমূহের জারণ সংখ্যা +2. যেমনঃ Be ; Mg ; Ca ইত্যাদি। ৬. গ্রুপ -17 মৌলসমূহের জারণ সংখ্যা -1. যেমনঃ Cl₂ ; Br₂ ; I₂ ; F₂. ৭. গ্রুপ -16 মৌলসমূহের জারণ সংখ্যা -2. যেমনঃ O₂ ; S ইত্যাদি। ৮. সাধারণ অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা -2. যেমনঃ Na₂O,MgO ; CaO ; ইত্যাদি। পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1. যেমনঃ H₂O₂ ; Na₂O₂ ইত্যাদি। আবার সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা - 1/2. যেমনঃ NaO₂ ; KO₂ ইত্যাদি। ৯. হাইড্রোজেন যদি অধাতুর সঙ্গে যুক্ত থাকে তবে জারণ সংখ্যা +1 হয়। যেমনঃ HCl ; HBr ; HI ; H₂O ইত্যাদি। আবার হাইড্রোজেন ধাতুর সঙ্গে যুক্ত থাকলে জারণ সংখ্যা -1 হয়। যেমনঃ NaH ; CaH₂ ; LiH ইত্যাদি। একটি যৌগের মোট জারণ সংখ্যার পরিবর্তন শূন্য হয়। KMnO₄ যৌগটিতে Mn এর জারণ সংখ্যা => +1 + Mn + (- 2) x 4 =0 => +1 + Mn - 8 = 0 => Mn - 7 = 0 => Mn = +7 যৌগটি আধান নিরপেক্ষ হওয়ায় সমান চিহ্নের পরে শূন্য হয়েছে। পটাশিয়াম গ্রুপ-1 এর মৌল হাওয়ায় এর জারণ সংখ্যা +1 এবং অক্সিজেনের জারণ সংখ্যা -2.অতএব KMnO₄ যৌগটিতে Mn এর জারণ সংখ্যা +7. MnO₄- যৌগটিতে Mn এর জারণ সংখ্যা => Mn + (- 2) x 4 = -1 => Mn - 8 = -1 => Mn = -1 +8 => Mn = +7 যৌগটি আধান -1 হওয়ায় সমান চিহ্নের পরে -1 হয়েছে। FeCl₃ যৌগটিতে Fe এর জারণ সংখ্যা => Fe + (-1)x 3 = 0 => Fe - 3 = 0 => Fe = + 3 যৌগটি আধান নিরপেক্ষ হওয়ায় সমান চিহ্নের পরে শূন্য হয়েছে। Cl গ্রুপ -17 এর মৌল হাওয়ায় এর জারণ সংখ্যা -1. K₂Cr₂O₇ যৌগটিতে Cr এর জারণ সংখ্যা => (+1)x 2 +2Cr + (-2)x 7 = 0 => +2 +2Cr - 14 = 0 => 2Cr - 12 = 0 => Cr = +6 K₂Cr₂O₇ যৌগটিতে Cr এর জারণ সংখ্যা +6. N₂O যৌগটিতে N এর জারণ সংখ্যা => 2N + (-2) = 0 => 2N -2 = 0 => 2N = +2 => N = +1. N₂O যৌগটিতে N এর জারণ সংখ্যা +1
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy