1 Answers
ইমাম মাহাদির আগমন সম্পর্কে অনেক সহিহ হাদিস বর্ণিত আছে। তাই এতে কোনো সন্দেহ নেই যে তিনি আসবেন কিনা। আলোচনা করার মত যোগ্যতা আমার নেই, তবে কিছু হাদিস - মুহাম্মাদ (সাঃ) মাহাদি সম্পর্কে বলেনঃ মাহদি আমার বংশে ফাতেমা’র সূত্রধরে আগমন করবে। (আবু দাউদ, হাদিস নং ৩৬০৩/৪২৮৪) আবু সাঈদ খুদরী (র) নবী (স)হতে বর্ণনা করেন, আখেরী যামানায় আমার উম্মাতের ভিতরে মাহদীর আগমণ ঘটবে। তাঁর শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, যমিন প্রচুর ফসল উৎপন্ন করবে, তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন, গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মাতে মুহাম্মাদীর সম্মাান বৃদ্ধি পাবে। তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন। (মুস্তাদরাকুল হাকিম হাদীস নং- ৭১১) মুহাম্মাদ (স) বলেনঃ “আমি তোমাদেরকে মাহদীর আগমণ সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবী হতে জুলুম-নির্যাতন দূর করে ন্যায়-ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। আকাশ-যমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। ( মুসনাদে আহমাদ। মাজমাউ য্ যাওয়ায়েদ (৭/৩১৩-৩১৪)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy