2 Answers
https://search.google.com/search-console/about এই লিঙ্কে আপনার ওয়েবসাইট যুক্ত করুন।এই সাইটে অনেকগুলি টুলস রয়েছে সেগুলি ব্যবহার করুন। সাইটের সাইটম্যাপ তৈরি করে সেখানে সাবমিট করুন।এছাড়া সাইটে ভালো ভালো কপিপেস্ট মুক্ত বড় বড় কনটেন্ট লিখুন।আশা করছি সাইট গুগলে চলে আসবে।
আপনার প্রশ্নঃ কিভাবে সাইট গুগল SEO করে ? আপনার প্রশ্নটি দেখতে নিরীহ মনে হলেও আপয়ান্র প্রশ্নের উত্তর মোটেও নিরীহ নয়। বলতে পারেন আপনি আস্ত একটি মৌচাকে ঢিল দিয়েছেন। কিছুটা লেখার চেস্টা করছি। হয়ত আপনি জানতে চেয়েছেন কিভাবে এসইও করা হয়? যদি আমি ঠিক বুঝে থাকি তাহলে বলতে হবে- প্রথমে এসইও কি? তা না হলে বুঝা যাবে না। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন সার্চ ইঞ্জিনে কোন কিছু সার্চ দিলে তা ১, ২, ৩ সিরিয়াল অনুযায়ী অনেকগুলো সাইট প্রদরধন করে থাকে। এগুলোকে র্যাংকিং বলি। কোন সাইটের র্যাংক এগিয়ে নিয়ে আসার প্রক্রিয়া হল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বা এসইও। এবারে আসুন এসইও কিভাবে করে? এই প্রশ্নের উত্তর অনেক বড়। সংক্ষেপে বলতে গেলে বলতে হয়- আপনাকে অন সাইট এসইও এবং অফ সাইট এসইও করতে হবে। অন সাইট এসইও হল সেইসব কাজ যা আপনার সাইটে বসেই করতে হবে- যেমন- ব্লগ লেখার নিয়ম অনুযায়ী ব্লগ লেখা, কী ওয়ার্ড নির্বাচন করা, ইন্টারনাল লিংক -আউট বাউন্ড লিংক রাখা, ইমেইজ অল্ট ঠিক রাখা ইত্যাদি। আর অফসাইট এসইও এর মধ্যে প্রথম কাজ হল সাইটম্যাপ তৈরি করা-এটা খুব সহজ, ব্যাকলিংক তৈরি করা, কী ওয়ার্ড রিসার্চ করা ইত্যাদি। ব্যাকলিংক তৈরি করাটাই অনেক কঠিন কাজ। এছাড়াও আরও অনেক কিছু আছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy