1 Answers
ইউটিউব এসইও কিভাবে করবেন? এখানে আপনাকে কয়েকটি ধাপে কাজগুলো করতে হবে। প্রথম অবস্থায় আপনার ইউটিউব চ্যানেলকে এসইও করতে হবে। তারপর প্রত্যেক ভিডিও আপলোডের সময় ভিডিও গুলোকে এসইও করতে হবে। ইউটিউব চ্যানেল এসইও করার জন্য প্রথমেই আপনাকে ইউনিক একটি নাম পছন্দ করতে হবে। যাকে কিওয়ার্ডও বলতে পারেন। অর্থাৎ যে নামে এখনো ইউটিউবে কোনো চ্যানেল তৈরী করা হয়নি। তার জন্য নিজ থেকে সার্চ করে অথবা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাভেইলেভল চ্যানেলটি পছন্দ করে সেই নামটি আপনার চ্যানেলে বসাতে হবে। আবার শুধুমাত্র অ্যাভেইলেভল চ্যানেল পছন্দ করলেই হবেনা সেটি উচ্চ সার্চ ভলিউমের হতে হবে। তারপর মূল চ্যানেলের কিওয়ার্ডের উপর ভিত্তি করে আরো অনেক গুলো প্রাসঙ্গিক শব্দ ট্যাগ হিসেবে চ্যানেলে এড করতে হবে। যাতে করে ইউটিউবে সার্চ করলেই সহজেই আপনার চ্যানেলটি সবার আগে চলে আসে। এবার আসা যাক ভিডিও এসইও প্রসঙ্গে। আপলোডকৃত ভিডিও সুন্দর ও আকর্ষনীয় টাইটেল ও ডেসক্রিপশন ও ট্যাগ বসাতে হবে। শুধু টাইটেল ও ডেসক্রিপশন দিলেই হবে না সেটি মানুষ সার্চ করছে কি না সেদিকেও খেয়াল রাখতে হবে। এখানে বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি ইউটিউব চ্যানেল এসইও করা নিয়ে বিস্তারিত একটি আর্টিকেল লিখেছি চাইলে সেটি পড়ে আসতে পারেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy