3 Answers

দুধে ভেজাল চেনার উপায়: দুধ থেকে মাখন তুলে নিলে বা দুধে জল মেশালে দুধের আপেক্ষিক ঘনত্বের পরিবর্তন ঘটে। এটা ল্যাকটোমিটার যন্ত্রের সাহায্যে খুব সহজেই ধরা পড়ে যায়। যন্ত্রকে ফাঁকি দেওয়ার জন্য অসাধু ব্যবসায়ীরা আটা, গুঁড়া দুধ, ময়দা এমনকি চালের গুঁড়োও দুধের সঙ্গে মেশান। এতে দুধের আপেক্ষিক ঘনত্বের খুব বেশি হেরফের হয় না। দুধে এসব ভেজাল মেশানো আছে কি না, তা জানার জন্য দু চামচ দুধ একটি কাপে নিন। এতে দুই ফোঁটা টিংচার আয়োডিন মিশিয়ে দিন। দুধের রং হালকা নীল হলে বুঝবেন এতে ভেজাল হিসেবে আটা বা ময়দা মেশানো রয়েছে।

8355 views Answered

পুষ্টি ও শক্তি বৃদ্ধির অন্যতম উপাদান দুধ। শিশু থেকে বৃদ্ধ সবারই প্রয়োজন হয় এই দুধের। তবে কিছু অসাধু ব্যক্তি অধিক লাভের আশায় দুধে ভেজাল মিশিয়ে মানুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন। দুধে ভেজাল আছে কিনা তা জানা খুবই সোজা। ঘরোয়া উপায়েই যে কেউ পরীক্ষা করে নিতে পারেন দুধে ভেজাল রয়েছে কিনা। একটু দুধ মাটিতে ঢালুন। যদি দেখেন গড়িয়ে গিয়ে মাটিতে সাদা দাগ পড়ে, তা হলে এ দুধ খাঁটি। অশুদ্ধ হলে মাটিতে সাদা দাগ পড়বে না। দুধ গরম করতে গেলেই কি হলদেটে হয়ে যাচ্ছে? তা হলে এ দুধ খাঁটি নয়। এতে মেশানো হয়েছে কার্বোহাইড্রেট। একটু দুধ পাত্রে নিয়ে তাতে ২ চা চামচ লবণ মেশান। যদি লবণের সংস্পর্শে এসে দুধ নীলচে হয়, তা হলে বুঝবেন, এ দুধে কার্বোহাইড্রেট রয়েছে। দুধে ফরমালিন রয়েছে কিনা তা বুঝতে এর মধ্যে একটু সালফিউরিক অ্যাসিড মেশান। যদি নীল রং হয়, তবে ফরমালিন আছে। একটি বোতলে দুধের সমান পানি মেশান। এবার বোতলের মুখ বন্ধ করে জোরে ঝাঁকাতে হবে। অস্বাভাবিক ফেনা হলেই বুঝবেন, দুধে মেশানো হয়েছে ডিটারজেন্ট। সূত্র: আনন্দবাজার।

8355 views Answered

আপনি এটি খুব সহজেই পরীক্ষা করতে পারবেন এভাবে,আপনি পাতিল থেকে ১ফোটা দুধ মাটিতে ফেলুন যদি দেখেন তাড়াতাড়ি মিশে যায় তাহলে দুধে পানি মিশানো আছে।কারণ খাটি দুধ মাটিতে ফেললে খুব সহজে মিশবে না।

8355 views Answered

Related Questions

Next steps