1 Answers

কিছু কিছু নারীর মতে, মাসিক বা পিরিয়ডকে স্বাভাবিক উপায়েই ঘটতে দেওয়া উচিৎ এবং একে বন্ধ না করে বরং তারা একে মেনে নিয়েই মহাকাশচারীর দায়িত্ব পালন করেন। অনেকেই আবার আছেন যারা পিরিয়ড বন্ধ করেই নিজেদের কাজ চালাতে চান। দুইটি কাজই তারা করতে পারেন, কোনো রকম নিয়মনীতির বাধা নেই এক্ষেত্রে। মাসিক বন্ধ করে দিলে কোনও রকম শারীরিক সমস্যা হয় না বলে দেখা গেছে। আর মহাকাশযানে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকাটাও একটা ঝামেলা বটে। কোনো নারী মহাকাশচারী যদি চান মহাকাশে থাকার সময়টায় তিনি পিরিয়ড বন্ধ করে রাখবেন, তাহলে সেই কাজটি করার কিছু উপায় আছে। ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল গ্রহণ করতে পারেন তিনি। সুস্থ নারীদের জন্য এই কাজটায় কোনও শারীরিক ক্ষতি হয় না। তবে যদি মিশনের দৈর্ঘ্য বেশি হয় যেমন তিন বছর, সেক্ষেত্রে অনেক বেশি পরিমাণে পিল সাথে নিয়ে যেতে হয়। এটা মহাকাশযানের ওজনের ক্ষেত্রে একটা মাথাব্যথা বৈকি। স্যানিটারি প্রডাক্টের ক্ষেত্রেও ওজনের এই ব্যাপারটা ঝামেলা তৈরি করে।

8179 views Answered

Related Questions

Next steps