1 Answers
আপনি নিজেই আপনার রকেট একাউন্ট খুলতে পারবেন: ক) আপনার মোবাইল থেকে *৩২২# ডায়াল করুন, খ) রিপ্লাই চেপে ১ লিখে OK করুন, গ) রিপ্লাই চেপে আপনার পছন্দমত ৪ (চার) সংখ্যার গোপন পিন লিখে OK করুন। ঘ) এরপর প্রি-রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এবং আপনি একাউন্ট নাম্বারটি (চেক ডিজিটসহ) SMS এর মাধ্যমে জানতে পারবেন। অর্থাৎ প্রাথমিক একাউন্ট খোলার পর্ব শেষ। এখন আপনি আপনার ১ কপি পাসপোর্ট সাইজ ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আপনার নিকটবর্তী রকেট এজেন্ট পয়েন্ট, ডিবিবিএল ফাস্ট ট্রাক, ডিবিবিএল ব্রাঞ্চ, রকেট অফিস অথবা ডিবিবিএল এজেন্ট ব্যাংকিং পয়েন্টে যেয়ে একটি একাউন্ট ওপেনিং ফরম (KYC) পুরন করুন এবং আপনার বৃদ্ধাঙ্গুলির ছাপ ও স্বাক্ষর দিয়ে জমা দিন। অনধিক ৩-৫ কার্য দিবসের মধ্যে আপনার একাউন্টটি অনুমোদনের SMS পাবেন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy