1 Answers

মাংস ১ কেজি, ছোলার ডাল আধা কাপ, মুসুরি ডাল আধা কাপ, মুগ ডাল আধা কাপ, মাসকলাই ডাল আধা কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, ধনে বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চমচ, মটর ডাল আধা কাপ, পিয়াজ কুঁচি ২ কাপ, পোলাওয়ের চাল ১.৫ কাপ, তেজপাতা ২/৩ টা, হলুদ আধা চা চামচ, এলাচ/দারুচিনি ৪/৫ টা করে, তেল ১ কাপ, শুকনা মরিচ ভাজা ৭/৮টা, লবন পরিমান মত। প্রনালী: মাংস ছোট ছোট টুকরা করে রান্না করে নিতে হবে। সব রকম ডাল মিলিয়ে ধুয়ে সরারাত ভিজিয়ে রাখতে হবে। প্রেশার কুকারে ৫/৬ কাপ পানির সাথে ডাল গুলি দিয়ে, সব মসলা, লবন, তেজপাতা দিয়ে সিদ্ধ করতে হবে। প্রয়োজন হলে পরিমান মত পানি দিতে হবে। সিদ্ধ হয়ে গেলে রান্না মাংসের সাথে মিলাতে হবে। আধা কাপ ঘি ২ ভাগের এক ভাগ ডালে মিলাতে হবে। ১ ভাগ রাখতে হবে উপরে দেয়ার জন্য। সব মিলানো গরম মসলা দেড় চা চামচ উপরে ছিটিরে দিতে হবে। তৈরি হয়ে গেল খাসির মাংসের মজাদার শাহী হালিম। এবার আদা কুচি, ধনিয়া পাতা কুচি, লেবু (মাস্ট আইটেম), কাঁচা মরিচ কুচি, আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা, বিট লবন দিয়ে পরিবেশন করুন।

4667 views Answered

Related Questions

Next steps