1 Answers

গ্রাফিক্স ডিজাইন শিখতে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলি প্রয়োজন তা হল, একটি সৃজনশীল মন, অসীম ধৈর্য্য এবং প্রাণ শক্তি।  আপনার মাথা এবং মন থেকে যদি নিত্য নতুন আইডিয়া বা ডিজাইন বের না হয়, তবে আপনি ভাল গ্রাফিক ডিজাইনার হতে পারবেন না। তবে এখন পারেন না এর অর্থ এই নয় যে আপনি পারবেন না। আপনাকে একজন শিল্পী হতে হবে। আর এর জন্য আপনাকে অধ্যাবসায় করতে হবে। গ্রাফিক ডিজাইনের ভাল ভাল কাজ দেখতে হবে। যে সফটওয়্যার নিয়ে কাজ করবেন, তার উপর পূর্ণ দখল থাকতে হবে। তবেই একজন ভালমানের গ্রাফিক ডিজাইনার হতে পারবেন। বর্তমানে যে সফটওয়্যারগুলিতে বেশি কাজ করা হয়, তা হল:  Adobe Photoshop  Adobe Illustrator  CorelDRAW Graphics Suite X5  Adobe Indesign  Adobe Flash  Corel PaintShop Photo Pro X3 আপনি যে কোন দুই/তিনটি শিখতে পারেন। যত বেশি সফটওয়্যারে কাজ জানবেন, আপনার ডিমান্ড তত বেশি হবে। তবে একটা কথা, যেটিই শিখুন যেন পরিপূর্ণ শেখা হয়। হ্যাঁ, ঘরে বসে শিখতে পারেন। এখন তো নেটে প্রচুর কনটেন্ট পাওয়া যায়। আপনি ভিডিও টিউটোরিয়াল দেখে এবং সাথে সাথে প্রাকটিস করে শিখতে পারেন। Youtube এ সার্চ দিলে প্রচুর কনটেন্ট পাবেন বা বাজার থেকে গ্রাফিক ডিজাইনের উপর CD/DVD কিনতে পারেন।আশা করি বুঝতে পেরেছেন

4667 views