1 Answers
ওয়েব ডিজাইন আপনি কয়েক ভাবেই শিখতে পারবেন । তবে অতি পরিচিত দুটি মাধ্যম হচ্ছে প্রথমটি হলো প্রশিক্ষণের মাধ্যমে আর দ্বিতীয়টি হলো টিউটোরিয়াল দেখে । আপনি তিনটি জিনিসের মাধ্যমে যে একটা জিনিস কে খুব সহজে আয়ত্ত করে নিতে পারে ১. কানে শুনে ২. চোখে দেখে ৩. কাজ করার মাধ্যমে । এই ৩টি জিনিসের মাধ্যমে আপনি খুব সহজেই যে কোন কিছু কে নিজের মধ্যে আয়ত্ত করে নিতে পারে । আসলে ওয়েব ডিজাইন তেমন কোন কঠিন বিষয় নয় । আপনি যদি মনে করেন কঠিন তাহলে এটি আপনার কাছে কঠিন মনে হবে আর যদি মনে করেন যে সহজ তাহলে সহজ । মূল কথা হল সেটা কঠিন হক বা সহজ হক তাতে কিছু যায় আসে না । আপনার মনোভাব টা এমন হওয়া চাই যে আমাকে শিখতেই হবে, তাহলেই আপতি শিখতে পারবেন এবং সফল হবেন । কি কি শিখব: ওয়েব ডিজাইন করতে হলে আপনাকে যা যা শিখতে হবে তাহল *HTML *CSS * JAVA SCRIPT * PSD-HTML *Twitter – Bootstrap *Less Framework ইত্যাদি । সবার প্রথমে আপনি শিখবেন HTML তারপর শিখবেন CSS তারপর JavaScript। আর এই গুলু শিখা শেষ হলে আপনি PSD টু HTML এর কাজ করা শুরু করবেন । Twitter – Bootstrap *Less Framework এই দুটো ব্যাবহার করা হয় ওয়েব সাইট কে রেস্পন্সিভ করার জন্য আগের ৩টি বিষয় ভাল করে না শিখে এই গুলু শুরু করবেন না । তাহলে আপনি কিছুই বুজবেন না আর কাজও ঠিক মতো করতে পারবেন না । আমি আমার জিবনে এমন অনেক ডিজাইনার দের কে দেখেছি যারা অল্প একটু কাজ শিখেই কাজে নেমে পরেন । এটা কখনই করবেন না তাহলে শুরু তেই আপনার ক্যারিয়ার শেষ । আগে ভাল করে কাজ শিখুন তার পর প্রোফেসনাল কাজের জন্য মাঠে নামতে হবে । মূলত কাজ শুরু করতে এই কয়েকটি ল্যাঙ্গুয়েজে দক্ষতা এবং বাস্তব কাজে ব্যবহার করার যোগ্যতা অর্জন করলেই হবে। তবে এই ধরনের কাজে অভিজ্ঞতা একটি চলমান প্রক্রিয়া। উত্তরোত্তর নতুন অনেক কিছু শিখে নিজেকে আরও প্রফেশনাল আরও যোগ্য ওয়েবডিজাইনার করে তুলতে হবে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy