1 Answers
আপনাকে বাড়িতে বিশ্রাম নিতে হবে এবং প্রচুর পরিমান জল পান করতে হবে, যাতে আপনার শরীরে জলের পরিমাণ ঠিক থাকে। আপনাকে ডাক্তারের কাছে চেক - আপের জন্য যেতে হবে। আপনার ডাক্তার আপনার শ্বাসনালীর নমুনা সংগ্রহ করতে পারেন পলিমেরেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) পরীক্ষা, র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা অথবা ইমিউনোফ্লুরসেন্স অ্যাসের জন্য। তারপর ডাক্তার আপনাকে অ্যান্টিভাইরাল ওষুধের পরামর্শ দেবেন। এই অ্যান্টিভাইরাল ওষুধগুলির বমিভাব এবং বমির মতো কিছু পার্শ্ব-প্রতিক্রিয়া আছে। জ্বর ও অস্বস্তি ভাব কমানোর জন্য অ্যান্টিপাইরেটিক্স এবং অ্যান্টি-ইনফ্লেমাটরি ওষুধ দ্বারা উপসর্গগুলির চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। শিশুদের ক্ষেত্রে, শরীরে সঠিক জলের মাত্রা বজায় রাখার জন্য ঘনঘন স্তন্যপান করানো বাড়ানো উচিত।
7785 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy