1 Answers
এর সংক্রমন সাধারণ পদ্ধতিতে গবেষণাগারে নির্ণয় করা হয় যদিও সব গবেষণাগারে এটির যে নির্দিষ্ট পরীক্ষা গুলি আছে সেগুলি করা হয় না। নাক ও গলা থেকে সংগৃহীত তরল পদার্থের মধ্যে ভাইরাস আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয়। একটি সম্পূর্ণ ব্লাড কাউন্ট বা রক্তকোষ গণনার মাধ্যমে শরীরে সংক্রমন আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়। ফুসফুসের স্বাস্থ্য পরীক্ষা করতে বুকের এক্স-রে করা হয়। বার্ড ফ্লুর যথাযথ চিকিৎসার জন্য অ্যান্টি-ভাইরাল বা সংক্রামক রোগাদির বীজনাশক ওষুধ দেওয়া হয়। উপসর্গ গুলি চোখে পড়ার 48 ঘণ্টার মধ্যে ওষুধগুলো সেবন করা খুবই জরুরী। সংক্রামিত ব্যক্তির দেহে যে ভাইরাসগুলি থাকে সেগুলি সাধারণত যে অ্যান্টি ভাইরাল ওষুধ দেওয়া হয় তাকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে,তাই বিকল্প ওষুধের বিধান দিতে হয় ডাক্তারকে। সতর্কতা হিসাবে, রোগীর পরিবারের অন্যান্য সদস্যদের শরীরে এই ভাইরাস আছে কিনা তার পরীক্ষা করা হয় এবং যেখানে এই সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই পরিবেশ থেকে দূরে থাকতে বলা হয়। কোন কোন ক্ষেত্রে, রোগীকে আলাদা করে রাখা হয় যাতে সংক্রমণ ছড়াবার কোনো সম্ভাবনা না থাকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy