1 Answers

বুকে ব্যথা হলে, আপনার ডাক্তার উপসর্গগুলির ব্যাপারে আপনার কাছে জানতে চাইতে পারেন, যেমন, যখন ব্যথা শুরু হয় আপনি তখন কি করছিলেন, আপনার পরিবারের কারোর এই সমস্যা আছে বা ছিল কিনা, আপনার খাদ্যাভাস, ধুমপানের অভ্যাস, লাইফস্টাইল, শরীরচর্চার অভ্যাস, শরীরের ওজন, উচ্চতা, কোমরের মাপ, বডি মাস ইনডেক্স, প্রভৃতি। এরপর ডাক্তার কতগুলি পরীক্ষাও করাতে বলতে পারেন, যেমন, ইলেকট্রোকার্ডিওগ্রাম (ইসিজি), রক্ত চাপ বা ব্লাড প্রেসার, রক্ত পরীক্ষা বা ব্লাড টেস্ট, ব্লাড লিপিড টেস্ট, বুকের এক্স-রে, করোনারি এঞ্জিওগ্রাফি, কম্পিউটারাইজড্‌ টোমোগ্রাফি স্ক্যান এবং ইসিজি স্ট্রেস টেস্ট। অস্থিতিশীল বুকে ব্যথার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু করা হয় যাতে  হার্ট অ্যাটাক না হয়। বুকে ব্যথার ক্ষেত্রে চিকিৎসায় সফলতা পেতে আপনাকে ডাক্তারের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং আপনি কি কি সমস্যা অনুভব করছেন তা সম্পূর্ণভাবে ডাক্তারকে জানাতে হবে। রোগ নির্ণয় সম্পূর্ণ হলে, ডাক্তার বুকে ব্যথার প্রকার অনুযায়ী সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করে দেন। ওষুধ দেওয়ার সাথে সাথে প্রাথমিক কিছু পরিবর্তনেরও প্রয়োজন হয় যেমন লাইফস্টাইল সামান্য পরিবর্তন, সঠিক খাদ্যাভাস, এছাড়াও কখনো কখনো হার্ট সার্জারীর প্রয়োজন হতে পারে।

9388 views Answered

Related Questions

Next steps