1 Answers

উত্তরঃ প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। প্রযুক্তি মানুষের জীবনের মানোন্নয়নে বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি ও পদ্ধতির উদ্ভাবন করে। যেমন- বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করে এ সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান সৃষ্টি করেছেন। এ বৈজ্ঞানিক জ্ঞান আবার রেফ্রিজারেটর, টেলিভিশন, মোবাইল এবং বৈদ্যুতিক বাতি উদ্ভাবনে কাজে লাগানো হয়েছে। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, যাতায়াত ইত্যাদি ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানুষ এখন উন্নত জীবন যাপন করে চলেছে।

9239 views Answered

Related Questions

Next steps