1 Answers
দাঁতের মাড়ির ফোলা নির্ণয় করার জন্য, ডেন্টিস্ট (দন্তচিকিৎসক) ক্ষতিগ্রস্থ দাঁতটিকে পরীক্ষা করেন এবং দাঁতে টোকা মেরে স্পর্শের ও চাপের প্রতি তার সংবেদনশীলতা দেখেন। অন্যান্য পরীক্ষাগুলির মধ্যে রয়েছে: দাঁতের এক্স-রে থেকে ফোলা বা ফোড়ার চিহ্নিতকরণ ও সংক্রমণ কতটা ছড়িয়েছে তা বোঝা যেতে পারে। সিটি স্ক্যানেরও নির্দেশ দেওয়া হতে পারে। সংক্রমণের বিস্তার বন্ধ করতে কিছু চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। এই পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে: ইনসিশন ও ড্রেনেজ (ফোড়া কেটে পূঁজ ঝড়িয়ে দেওয়া)। রুট ক্যানাল চিকিৎসা। দাঁত তুলে ফেলা। অ্যান্টিবায়োটিক। নিজের যত্ন নিতে যা করতে পারেন: খাওয়ার পরে ঈষদুষ্ণ লবণ জল দিয়ে কুলকুচি করুন যাতে খাদ্যের কণা মুখে থেকে না যায়। পেইনকিলার (ব্যথার ওষুধ) খেতে পারেন। ফ্লুরিনেটেড টুথপেস্ট দিয়ে দিনে অন্তত দুবার দাঁত ব্রাশ করুন। প্রতি 3-4 মাস অন্তর টুথব্রাশ বদল করুন। সুষম খাদ্যাভ্যাস সংক্রমণ ও দুর্গন্ধের সম্ভাবনা কমায়। অ্যান্টিসেপ্টিক বা ফ্লুরিনেটেড মাউথওয়াশ ব্যবহার করা যেতে পারে।