1 Answers
এজন্য রোগীকে পুরোপুরি অজ্ঞান করতে হয়। অপারেশনের ৪-৬ ঘন্টা আগ থেক সব ধরনের খাবার ও পানীয় থেক বিরত থাকতে হয়। পেটের উপড় দিকে, ডান পাশে চামড়া কেটে সাধারনত কলিসিস্টেকটমি করা হয়। তবে আধুনিক বিশ্বে ল্যাপারোস্কপির মাধ্যমেই সর্বাধিক কলিসিস্টেকটমি করা হয়। এ পদ্ধতিতে প্রথমে রোগীর নাভীর ভিতর দিয় একটি সুই ঢুকিয়ে পেটের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস ভরে পেটকে ফুলানো হয়। এর পর ছোটো ৩ টি ফুটো করে ল্যাপারোস্কোপি যন্ত্র, ক্যামেরা/টেলিস্কোপ ইত্যাদি পেটের মধ্যে ঢুকিয়ে টিভি মনিটরে দেখে দেখে কলিসিস্টেকটমি অপারেশন করা হয়। এ পদ্ধতিতে রোগী অপারেশনের পরে দ্রুত বাড়ি চলে যেতে পারে এবং পেটে অপারেশনের কোনো দাগ ও থাকেনা। তবে এর জন্য সার্জনের বিশেষ পারদর্শিতা এবং দক্ষতার প্রয়োজন আছে।
7995 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy