1 Answers
প্রথমেই আপনার প্রজেক্ট/সাইট আপনার হোস্টিং একাউন্টে লগিন করে আপলোড করুন। যদি আপনার হোস্টিং প্যাকেজে cPanel কন্ট্রোল প্যানেল হিসেবে দিয়ে থাকে তাহলে অনেক সুবিধা পাবেন। যেমন আপনার একাউন্টে লগিন করলে File Manager এ ক্লিক করুন এরপর যে পপআপ আসে সেখানে Go বাটনে ক্লিক করে যেকোন ফাইল আপলোড, ডাউনলোড ইত্যাদি করতে পারবেন। বাই ডিফল্ট আপনি root ডিরেক্টরিতেই আসবেন (যখন Go কে ক্লিক করে আসলেন), লিনাক্স হোস্টিং প্যাকেজে এই রুট ডিরেক্টরি হল public_html। এবার Upload আইকনে ক্লিক করে আপনার প্রজেক্টটি আপলোড করুন। প্রজেক্ট যদি অনেক বড় হয় তাহলে জিপ করে আপলোড করতে পারেন। আপলোড শেষ হলে Upload লিংক/আইকন বরাবর ডান দিকে শেষের দিকে Extract আইকনে ক্লিক করে আনজিপ করা যায়।
4189 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy