1 Answers
মেডিটেশনের জন্য আপনাকে সবার প্রথমে যেটা করতে হবে তা হল একটি নিরিবিলি আর শান্ত জায়গা। যেখানে আপনি নিশ্চিন্তে নিজেকে মেডিটেশনে আত্মনিয়োগ করতে পারেন। এবার নজর দিন মেডিটেশনের সময় আপনার পরিধেয় পোশাকের দিকে। খেয়াল রাখুন মেডিটেশন এর সময় আপনার পরিধেয় কাপড়টি যেন অবশ্যই পরিষ্কার পরিছন্ন হয়। আরও মনে রাখতে হবে মেডিটেশন করার জন্য কাপড়টি যেন সুতি ও পাতলা ধরণের হয়। মেডিটেশনে বসার আগে ভালোভাবে চোখে মুখে পানি দিতে নেবেন। এতে করে মেডিটেশন করতে আপনার সুবিধা হবে। আর আপনি যদি নিয়মিত চশমা ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই মেডিটেশন করার আগে চশমা খুলে নেবেন। মেডিটেশন এর জন্য উপযুক্ত সময় কখন হবে এ নিয়ে অনেকেই বিভ্রান্তিতে থাকেন। মেডিটেশনের জন্য সবচেয়ে ভালো সময় ধরা হয় ভোরবেলা আর তা না হলে সন্ধ্যা। এই সময়টায় আপনার চারপাশের পরিবেশ এমনিতেই শান্ত থাকে যার ফলে আপনার মেডিটেশনে মনঃসংযোগ করতে কোন সমস্যা হয়না। মেডিটেশন করার জন্য কোন আসন উপযুক্ত তা আপনার উপর নির্ভর করবে। আপনি নিজে কোন আসনে নিজেকে বেশী সাবলীল আর স্বাচ্ছন্দ্যবোধ করছেন তা আপনাকেই বেছে নিতে হবে। আপনি যে আসনেই মেডিটেশন শুরু করুন না কেন শুরুটা করুন আপনার কোন সুখকর স্মৃতি বা ঘটনা মনে করে। যারা যোগ ব্যায়ামের বিভিন্ন আসন জানেন-পদ্মাসন, সুখাসন, গোমুখাসন, সিদ্ধাসন ইত্যাদি যেকোনো আসনে বসে মেডিটেশন করতে পারেন।বজ্রাসনে এতক্ষণ বসে থাকতে যদি অসুবিধা না হয় তাহলে করতে পারেন। যারা নামাজ পড়েন তারা জায়নামাজে যেভাবে বসেন সেভাবেই মেডিটেশন করতে পারেন। মেডিটেশনের সময় কতক্ষণ দীর্ঘস্থায়ী এ বিষয়ে যদি আপনি চিন্তিত হয়ে থাকেন তাহলে বলতে হয় এটি সম্পূর্ণভাবে আপনার নিজের উপর নির্ভর করে। হতে পারে সেটা ১০ থেকে ২০ মিনিট অথবা ১ ঘণ্টা। এখানে মূল ব্যাপার হচ্ছে আপনার মানসিক স্থিরতা, এখন এটা আপনি কত সময় ধরে আপনি করতে চান সেটা আপনাকেই ঠিক করতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy