1 Answers

একটি ফিলামেন্ট ক্যাথোডের কাজ করে। বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে সেটিকে উত্তপ্ত করা হলে তাপ-আয়নিক নি:সরণের মাধ্যমে ইলেকট্রন নির্গত হয়। এদিকে টিউবের অন্য প্রান্তে ভারী ধাতুর তৈরি একটি অ্যানোড থাকে। উচ্চমাত্রার বৈদ্যুতিক বিভব পার্থক্যের কারণে ইলেকট্রন অ্যানোডের দিকে ধাবিত হয়। ইলেকট্রনের চলার পথকে নির্বিঘ্ন করতে টিউবকে বায়ুশূন্য করা হয় আর অ্যানোড যেটি ফিলামেন্ট থেকে আসা ইলেকট্রনের জন্য টার্গেট হিসেবে কাজ করে সেটিকে একদিকে বাঁকা বা ঢালু অবস্থায় রাখা হয় যাতে টার্গেট থেকে বেরিয়ে আসা এক্স রশ্মি টিউব থেকে বাইরের দিকে চলে যেতে পারে। এ প্রক্রিয়ায় ইলেকট্রনের গতিশক্তি এক্স-রে’তে রূপান্তরিত হয়।

9874 views Answered

Related Questions

Next steps