1 Answers
টরেন্ট একটি ডাটা শেয়ারিং সিস্টেম । আমরা নেট থেকে যে বিভিন্ন ডাটা ডাউনলোড করি তা বিভিন্ন প্রোটকলের মাধ্যমে ডাউনলোড হয়। টরেন্ট ও একটি প্রোটকলের মাধ্যমে ডাউনলোড হয়। প্রোটকল কে রাস্তা বলা যেতে পারে। যে রাস্তা দিয়ে ডাটা ডাউনলোড হয় ।বিভিন্ন প্রোটকল আছে যা বিভিন্ন কাজে ব্যাবহার করা হয়।টরেন্ট একটি ফাইল শেয়ারিং প্রোটকল। আমরা সাধারণত যে সব ফাইল ডাউনলোড করি তা কোন না কোন সার্ভারে আপলোড করা থাকে, আর আমরা সেখান থেকে তা ডাউনলোড করি। কিন্তু টরেন্ট একটু ভিন্ন, টরেন্ট ফাইল গুলো কোন নিদিষ্ট সার্ভারে জমা থাকে না সহজ কথায় কেউ টরেন্ট এর ফাইল গুলো ডাউনলোড দিলে তা আপনার পিসি তে জমা হয়। তা আবার আরেক জন আপনার পিসি থেকে ডাউনলোড করে ।এভাবেই টরেন্ট এর নেটওর্য়াক গড়ে ওঠে। এধরণের নেট ওয়ার্ককে বলে P2P File sharing Network। টরেন্ট কাজ করার জন্য পুরো ফাইলটিকে ছোট ছোট অংশে ভাগ করে নেয় যাতে করে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র করে ডাউনলোড দেওয়া যায়।যেমটি আগেই বলা হয়েছে। টরেন্ট এর নিজস্ব কোন সার্ভার নেই তাই টরেন্ট এর ফাইল গুলো ক্ষুদ্র ক্ষুদ্র করে অনেক গুলো পিসি তে জমা থাকে। প্রথমে একজন কিছু ফাইল বা ডাটা নিয়ে একটি টরেন্ট ফাইল বানায়। এই টরেন্ট ফাইলে থাকে ওই ডাটা গুলোর তথ্য যে কি কি, কোন ডাটা এবং সেটা তার কম্পিউটারের কোন লোকেশন থেকে নেয়া হবে। সেটা তৈরী করার পর একটি টরেন্ট ডাউনলোডার সাইট এ সাবমিট করা হয় আর সেখান থেকে শুধু টরেন্ট ফাইলটি ডাউনলোড করতে হয়। এবং টরেন্ট ডাউনলোডার সফটওয়্যার এর মাধ্যমে ডাটা গুলো ডাউনলোড শুরু হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy