1 Answers
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অনেকেই পর্নোগ্রাফি অ্যাকসেস বন্ধ করে রাখতে চান। কিন্তু যথাযথ উপায় না জানা থাকায় বেশিরভাগ মানুষই তা করতে পারেন না। বিশেষ করে অনেক বাবা-মা সন্তানকে ফোন কিনে দেওয়ার ক্ষেত্রে এসব চিন্তা করে থাকেন। অথবা অফিসের কর্মীদের পর্নোগ্রাফি দেখা থেকে বিরত রাখতে অনেক মালিকপক্ষই এ ধরণের উপায় খোঁজেন। আবার অনেকে আছেন পর্নোগ্রাফির উপর আসক্তি কমাতে নিজের ফোন থেকেই এসব সাইট ব্লক করতে চান। যাই হোক, খুব সহজ কিছু পদ্ধতি অবলম্বন করে নিজের স্মার্টফোন থেকে পর্নোগ্রাফি ব্লক করা সম্ভব। ১. অ্যাপলক ডাউনলোড করে পাসওয়ার্ড সেট করুন। অ্যাপলক বিনামূল্যে ডাউনলোড এবং ইনস্টল করা যায়। কোন অ্যাপটি আপনি দেখবেন আর কোনটি দেখবেন না সে সিদ্ধান্ত নিতে এটি আপনাকে সহায়তা করতে পারে। পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি এটি পরিচালনা করতে পারবেন। এই অ্যাপ সক্রিয় করার মাধ্যমে অপছন্দনীয় অ্যাপগুলো বন্ধ করে রাখতে পারবেন আপনি। ২. পাসওয়ার্ড দেওয়ার পর কোন প্রোগ্রামটি দেখবেন সে সিদ্ধান্ত নিন। পর্নোগ্রাফি সম্পর্কিত যেকোন অ্যাপ ব্লক করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি প্রয়োজনীয় অ্যাপ অর্থাৎ, গুগল ম্যাপ, ফেসবুক, টেক্সিটিং, ইমেইল, ফোন কল, ক্যামেরা, ব্লুটুথ, নোটপ্যাড, ফ্ল্যাশলাইট, অ্যালার্ম ক্লক, ব্যাংক অ্যাপ, আবহাওয়া, মিউজিক প্লেয়ারসহ প্রভৃতিকে অ্যালাউ করুন। আর এগুলো বাদে বাকিসব অ্যাপ ইনস্টল বা ব্যবহারের ক্ষেত্রে অ্যাপলক পাসওয়ার্ড চাইবে। তাছাড়া গুগলপ্লে স্টোরটিও ব্লক করে রাখুন যাতে সেটিং এবং অ্যাপের পরিবর্তনগুলো পাওয়ার্ড ছাড়া না চলে। ৩. অটোস্টার্ট ইনস্টল করুন এবং এটিকে অ্যাপলক ওপেন করার জন্য কমান্ড দিন। অটোস্টার্ট ইনস্টল করাটা গুরুত্বপূর্ণ কেননা তাহলেই অ্যাপলক ওপেন হবে। তা না হলে ফোন একবার রিস্টার্ট দিয়ে সিকিউরিটি সিস্টেমকে সহজে বাইপাস করা যাবে। কিন্তু অটোস্টার্টিং অ্যাপলক, পাসওয়ার্ডকে বাইপাস করতে দেয় না। উল্লিখিত উপায়ে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে পর্নোগ্রাফি বন্ধ করে রাখা যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy