2 Answers

টিকটিকি এবং অনেক পোকামাকড় দেয়ালে আটকে থাকে। তাদের প্রতি ঈর্ষা হয়েছে কখনো? দেয়াল বেয়ে হাঁটতে পারলে তুমিও হয়ে যেতে পারতে স্পাইডারম্যান। টিকটিকির পায়ের তলায় থাকে হাজার হাজার সূক্ষ্ম চুল। বিজ্ঞানীরা শক্তিশালী ইলেক্ট্রন মাইক্রোস্কোপের তলায় নিয়ে দেখেছেন সেগুলো দেখতে অনেকটা আমাদের টুথব্রাশের ব্রিসলের মতো।            এ ছোট চুলগুলো হলো বিভিন্ন কার্বন যৌগের তৈরি। এটি যখন কোনো বস্তুর সংস্পর্শে আসে প্রতিটি সূক্ষ্ম চুল ও বস্তুর অণুদের মধ্যে দুর্বল ভ্যান্ডারওয়ালস বল কাজ করে। মিলিয়ন মিলিয়ন চুলের মিলিত ভ্যান্ডারওয়ালস বল টিকটিকির ওজন ধরে রাখবার মতো যথেষ্ট শক্তিশালী। এজন্য টিকটিকি দিব্যি দেয়ালে হেঁটে বেড়াতে পারে। স্পাইডারম্যান মুভির কথা মনে আছে? পিটার পার্কারকে একদিন মাকড়সা কামড়ে দিল। তারপর থেকে তার দেহে পরিবর্তন হওয়া শুরু করল। সে পেয়ে গেল সুপার পাওয়ার তাকে যা স্পাইডারম্যান করে তুলল। মুভির এক দৃশ্যে প্রথম দেয়াল বেয়ে উঠার সময়  স্পাইডারম্যানের হাত থেকেও এরকম কাঁটার মতো লোম বের হয়েছিল।

7975 views Answered

টিকটিকির দেয়ালে আটকে থাকার পেছনে আমাদের চেনা পরিচিত একটা বল দায়ী যার নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স।টিকটিকির পায়ের নিচের অংশকে যখন অনেক ম্যাগ্নিফাই করে দেখা হয় দেখা যায় এতে খুব চিকন চিকন চুলের মত লাখ লাখ (প্রায় ৯ লক্ষ) তন্তু আছে।এদেরকে বহুবচনে setae বলে।প্রত্যেকটা setae র মাথায় আরো চিকন এবং আরো অসংখ্য তন্তু আছে।এদের মাথা সমতল থাকে।   এরকম অনেক তন্তু থাকায় যে সুবিধা হয় তা হচ্ছে দেয়ালের সাথে কনটাক্ট পয়েন্টের সংখ্যা অনেক বেড়ে যায় এবং সারফেস এরিয়াও বেড়ে যায়।ভ্যান ডার ওয়ালস ফোর্স হচ্ছে বিভিন্ন সমযোজী অপোলার যৌগের (এমনকি জৈব যৌগগুলোর) অণুর মধ্যে ক্রিয়াশীল অত্যন্ত দুর্বল মানের বল।অণুগুলো পরস্পরের কাছাকাছি হলে তখনই এই বল কাজ করে।একটু দূরে চলে গেলেই আর কাজ করেনা।অণুর সংখ্যা যত বাড়বে এই বলও ততই শক্তিশালী হতে থাকবে। এখন যেহেতু কন্টাক্ট পয়েন্ট অনেক বেশি তাই দেয়াল আর টিকটিকির পায়ের মধ্যে বিদ্যমান অণুর সংখ্যাও অনেক বেশি।তাই তাদের মধ্যে ক্রিয়াশীল ভ্যান ডার ওয়ালস বলও এখন আর নগন্য নয়। তাই টিকটিকিও দেয়ালের সাথে আটকে থাকে।

7975 views Answered

Related Questions

Next steps