1 Answers
প্রথমত, রক্ত পরিসঞ্চালনের মাধ্যমে এ রোগ ছড়ায়। এ জন্য অন্যের রক্ত নেয়ার আগে অবশ্যই হেপাটাইটিস-সি’র পরীক্ষা করানো উচিত। দ্বিতীয়ত, একই সেভিং রেজার, ক্ষুর, ব্লেড, একই ইনজেকশনের সিরিঞ্জ একাধিক ব্যক্তির ব্যবহারের মাধ্যমেও এ রোগ ছড়ায়। এ কারণে একজনের জিনিস অন্য কারও ব্যবহার করা উচিত নয়। তবে যৌনমিলনের মাধ্যমে এ রোগ ছড়ানোর সম্ভাবনা খুবই কম এবং মা থেকে গর্ভের সন্তানেরও হেপাটাইটিস-সি সংক্রমিত হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। এ ছাড়া সামাজিক মেলামেশায় (হ্যান্ডশেক, কোলাকুলি) বা রোগীর ব্যবহার্য দ্রব্যাদি যেমন গ্লাস, চামচ, জামা-কাপড় ইত্যাদির মাধ্যমেও এই রোগ ছড়ায় না। শুধু যেসব দ্রব্য রোগীর রক্তের সংস্পর্শে আসে (ক্ষুর, ব্লেড, রেজর, টুথব্রাশ) সেগুলোর মাধ্যমেই এই রোগ ছড়াতে পারে।
9020 views
Answered