1 Answers
হুম, অন্ধরাও স্বপ্ন দেখে । কারণ, স্বপ্ন শুধুমাত্র চোখের উপর নির্ভর করে না । স্বপ্নে আমরা দেখতে পাই, গন্ধ পাই, কোন কিছু অনুভব করতে পারি, ভয়, আনন্দ, ব্যাথা পেতে পারি । এক কথায় আমরা দৈনন্দিন জীবনে যে ইন্দ্রিয়গুলো ব্যবহার করি, সেগুলোর সবগুলোর সমন্বয়ই স্বপ্নে ঘটে থাকে । প্রশ্ন আসে, “আমরা স্বপ্নে কি দেখি?” । স্বপ্ন মানুষের দৈনন্দিন জীবনে দেখা বিভিন্ন দৃশ্য, শব্দ, অনুভূতির একটা সম্মিলিত রূপ । আমাদের কল্পনাও এসবের উপর ভিত্তি করেই হয় । আপনি স্বপ্নে এমন কিছু দেখবেন না যেটা আপনি জীবনে কখনো দেখেন নাই বা যেটা সম্পর্কে শুনেনও নাই । আপনি ঘোড়া দেখেছেন, পাখি দেখেছেন, সুতারাং স্বপ্নে আপনি পাখির ডানাওয়ালা ঘোড়া দেখতেই পারেন । আপনি ভুত ভয় পান/পান না, ছোটবেলা থেকেই ভূত সম্পর্কিত নানা গালগল্প শুনতে শুনতে আপনি বড় হয়েছেন । সুতারাং স্বপ্নে আপনি ভূত দেখতেই পারেন । আপনি কাউকে খুব পছন্দ করেন, তাকে হয়তোবা দেখেন নাই, কিন্তু তার সম্পর্কে অনেক শুনেছেন । আপনি তাকেও স্বপ্নে দেখতে পারেন । ধরেন, কেউ ক্যাটরিনা কাইফকে চিনে কিন্তু আইনস্টাইনকে চিনে না । সে জীবনে কখনো না কখনো ক্যাটরিনাকে স্বপ্নে দেখতেই পারে, কিন্তু আইনস্টাইনকে স্বপ্নে দেখার এবং তাকে চিনতে পারার সম্ভাবনা নিরেট গোল্লা । এখন বুঝতে পারছেন অন্ধরা স্বপ্নে কি দেখে? অন্ধরা যেহেতু জীবনে কোন ধরণের ছবির সাথে পরিচিত না, তাদের জগত শব্দ, গন্ধ, অনুভূতিময়, তাই তারা যখন স্বপ্ন দেখে তাদের সেই স্বপ্নও হয় শব্দ, গন্ধ, অনুভূতিময় । সেখানে কোন ছবি থাকে না । কিন্তু যে জন্মান্ধ না, বরং জীবনের কোন এক পর্যায়ে অন্ধ হয়ে গেছে অসুস্থতা বা অন্য কোন কারণে, তার স্বপ্ন ছবিময় হতেই পারে ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy