1 Answers
প্রাণীরা ঘুমের ঘোরে যদি স্বপ্ন দেখে তাহলে তারা সেই স্বপ্ন কেমন দেখে? স্বপ্নে কোথায় যায়? এ বিষয়টি নিয়ে গবেষণা করছেন জ্যাসন জি গোল্ডম্যান। তিনি সম্প্রতি জানিয়েছেন কীভাবে ঘুমন্ত বিড়াল, পাখি ও অন্যান্য প্রাণীদের এ স্বপ্ন দেখার বিষয়টি নির্ণয় করতে হয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি। প্রাণীদের স্বপ্ন বিষয়ে জিজ্ঞাসা করলে তারা কিছু বলতে পারবে না। কিন্তু তাদের পর্যবেক্ষণের মাধ্যমে অনেক কিছু জানা সম্ভব। মানুষের ঘুমের একটি পর্যায় হলো র্যাপিড আই মুভমেন্ট (আরইএম)। প্রাণীদেরও এ ধরনের ঘুম দেখা যায়। মানুষের দেহ এ ঘুমের সময় সাধারণত স্থবির হয়ে থাকে। কিন্তু প্রাণীদের এ ধরনের ঘুমের সময় দেহ স্থবির হয়ে থাকে না। একে ‘আরইএম-এ’ নামে শ্রেণীভূক্ত করা হয়। বিড়ালরা এ ঘুমের সময় শুয়ে থাকার বদলে হাঁটাহাঁটি করে বা আগ্রাসী ভূমিকা পালন করে। গবেষণায় কিছু বিড়ালকে এ ঘুমের সময় ইদুর তাড়া করার মতো ভঙ্গি করতে দেখা যায়। কুকুরদের ঘুমের সময়েও এ ধরনের শিকারকে তাড়া করার ভঙ্গি করতে দেখা যায়। শুধু শারীরিক লক্ষণই নয়, স্বপ্ন বিষয়ে অনুসন্ধান করার জন্য বিজ্ঞানীরা প্রাণীদেহের ইলেক্ট্রিক্যাল ও কেমিক্যাল বিভিন্ন পরিবর্তনও পর্যবেক্ষণ করেন। এ জন্য ইঁদুরকে একটি গোলকধাঁধার ভেতর দিয়ে চলাচল করতে দেওয়া হয়। এর পর দেখা যায়, সেখানে চলাচলের সময় ইঁদুরের মস্তিষ্কের সিগন্যাল যেমন ছিল ঘুমানোর সময়েও তার অনুরূপ সিগন্যাল উদ্ভব হয়। এ থেকে বিজ্ঞানীরা ধারণা করেন, গোলকধাঁধাঁর স্বপ্ন দেখছে ইঁদুরটি। সূত্র- কালের কণ্ঠ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy