কিভাবে কি করবো যদি বিস্তারিত জানাতেন?
আমি ২০১৯ সালের হসচ পরীক্ষার্থী। ঢাবিয়ান হওয়ার স্বপ্ন দেখছি।আর এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য প্রস্তুতি নেয়া শুরু করেছি।অর্থাৎ কোচিং করছি।কিন্তু সমস্যা হচ্ছে আমার ইচ্ছা চ ইউনিটে পড়ার।কিন্তু আমার পরিবার আমায় খ ইউনিটের কোচিং করাচ্ছে।চ ইউনিট কে সাপোর্ট দিচ্ছে না।আর এদিকে আমি খেতে গেলে চ ইউনিট নিয়ে ভাবছি।ঘুমাতে গেলেও, শুতে গেলেও,সবসময় ভাবছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ছবি আঁকতে খুব ভালবাসি।যদিও পেন্সিল আর প্যাস্টেল কালার ছাড়া আর বাকি কালারগুলো আমার শিখা হয় নি।আর আমার হসচ পরীক্ষা খুবই খারাপ হয়েছে।কোনোরকমে ৩.৫০ উঠতে পারে।আর এসএসসি পয়েন্ট ছিলো ৪.৫৫। আবার আমি ঠিক করেছি যেহেতু আমায় চ ইউনিটের কোচিং করাবে না।তাই আমি বাসায় প্রেইপারেশন নেব।এক্ষেত্রে আমি কোন কোন বই ফলো করতে পারি বা কিভাবে কি করবো যদি বিস্তারিত কেউ বলতেন?
2724 views
1 Answers
ঢাবি চ ইউনিটে মোট ১২০ নম্বরের পরীক্ষা হয়। সাধারণ জ্ঞান ৫০ নম্বর এবং ড্রয়িং ৭০ নম্বর। ১ম ধাপে সাধারণ জ্ঞানের পরীক্ষা নেওয়া হয়। সাধারণ জ্ঞান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রায় প্রথম ১৫০০ জনের মত পরীক্ষার্থীকে ড্রয়িং পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। সাধারণ জ্ঞান+ড্রয়িং+SSC/HSC পরীক্ষার জিপিএ এর মোট নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হয়। সাধারণ জ্ঞান পরীক্ষায় মূলত চারুকলার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন অাসে। এছাড়া সাধারণ জ্ঞান পরীক্ষায় বাংলা,ইংরেজী,ব্যাকরণ,ইতিহাস,সাহিত্য,ইতিহাস,সংস্কৃতি,সমসাময়িক ঘটনা ইত্যাদি বিষয়ে প্রশ্ন করা হয়। নবম-দশম শ্রেণির চারু ও কারুকলা বইটি পড়লে অনেক উপকারে অাসবে। যেহেতু খ ইউনিটের কোচিং করছেন,সেহেতু সাধারণ জ্ঞান নিয়ে ততটা সমস্যা হবে না।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
2724 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy