আচিল সারবো কিভাবে?

আমার মুখে চোখের নিচে ৩/৪ টা আচিল হয়েছে। অনেক ঔষুধ দিয়েছি,খেয়েছি কিন্তু সারেনি । কোন ঘরোয়া উপায় থাকলে বলেন প্লিজ।
2821 views

2 Answers

আপনর কথামতো আচিল সারাতে কিছু ঘরোয়া উপায় দেওয়া হলোঃ  ★ রসুন কয়েকটি রসুনের কোয়া, একটুকরো সুতির কাপড়। পদ্ধতি সামান্য পরিমাণ রসুন নিয়ে সেটিকে পেস্ট করে নিন। এই পেস্টটিকে একটা গোটা রাতের জন্য তিলের অংশটিতে লাগিয়ে রাখুন, সম্ভব হলে একটি সুতির কাপড় দিয়ে জড়িয়ে রাখুন। পরপর কয়েকদিন সপ্তাহ তিনেক এটি করতে থাকুন। ফল ঠিক পাবেন। ★ নিয়মিত ব্যবহার করুন নারকেল তেলঃ উপকরণ:শুধুমাত্র সামান্য নারকেল তেল। এক্ষেত্রে তেমন কিছুই করার নেই আপনার নারকেল তেলটিকে নির্দিষ্ট জায়গায় লাগিয়ে রাখা ছাড়া। আঁচিলের অংশটিতে লাগিয়ে রাখুন প্রায় ৩০ মিনিট। সম্ভব হলে সকালে ও রাতে– এভাবে দিনে দু’বার করে ব্যবহার করুন। আপনার আঁচিলের কোনও দাগই থাকবে না। নারকেল তেল ত্বকের জলীয়ভাবকে রাসায়নিকভাবে উন্নত করে, তাই খুব সহজেই আপনি এর থেকে মুক্তি পেতে পারেন। ★ অ্যালোভেরা ব্যবহার করে দেখুনঃ উপকরণঃ অ্যালোভেরা জেল ও সুতির কাপড়ের ছোট টুকরো। প্রথমে আঁচিল হওয়া অংশটিকে ভালো করে পরিষ্কার করে নিন জল দিয়ে। এরপর ফ্রেশ অ্যালোভেরা জেল জায়গাটিতে লাগিয়ে একটি সুতির কাপড় দিয়ে ঘন্টা দুয়েক জড়িয়ে রেখে দিন। অ্যালোভেরা ত্বকের ক্ষেত্রে ভারতীয় আয়ূর্বেদ চিকিৎসায় বহুদিন থেকে ব্যবহার হয়ে আসছে। কারণ এর মধ্যে থাকে পলিস্যাকারাইড, এনজাইম, ভিটামিন ও মিনারেলের রাসায়নিক সমন্বয়। তাই এক্ষেত্রেও খুব সহজেই আপনি এর সাহায্যে তিল বা আঁচিলেরও সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তাড়াতাড়ি ফল পেতে সম্ভব হলে দিনে দু’বার এই পদ্ধতি প্রয়োগ করুন। ★ কলার খোসা ব্যবহার করুনঃ উপকরণঃ কলার খোসা, সুতির কাপড় কলার খোসা তো আপনি ফেলেই দেন। চাইলে এর থেকেও আপনি আঁচিলেরও সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তার জন্য একটি কলার খোসা নিয়ে তার ভেতরের দিকটি আঁচিলের দিকে মুখ করিয়ে, আঁচিলকে স্পর্শ করিয়ে রাখুন। এরপর এটিকে সুতির কাপড়ের ব্যান্ডেজ দিয়ে জড়িয়ে রেখে দিন সারা রাত। খুব সহজেই আপনি আঁচিলের থেকে মুক্তি পেতে পারেন যদি আপনি যতদিন না আঁচিলেরও দাগ মিশছে, এর ব্যবহার বন্ধ না করেন। কলার খোসায় থাকে প্রাকৃতিক এনজাইম। এ ছাড়াও থাকে অক্সালিক ও অ্যাসকরবিক অ্যাসিড। এই দুটির মিশ্রণ খুব সহজেই আপনার মুখের দাগকে মিশিয়ে দেয়। ঘরোয়া পদ্ধতিতে প্রতিটি উপকরণ আপনি পেয়ে যাবেন হাতের কাছেই। ফলে অল্প পরিশ্রমেই খুব সহজেই আপনি এতদিনের একটি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন। শুধু প্রয়োজন একটু ধৈর্য আর সময়।

2821 views Answered

তিল দূর করার উপায় নিচে দেওয়া হলো লেবুর রস ত্বকের অনাকাঙ্ক্ষিত কালো ছোট ছোট আচিল দূর করতে লেবুর রস খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন (Vitamins) সি রয়েছে, যা এই সমস্যার সহজেই সমাধান করে। একটি তুলার বলে লেবুর রস নিয়ে আচিলের ওপর লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। টানা দুই সপ্তাহ প্রতিদিন এই উপাদানটি ব্যবহার করুন। দেখবেন, আচিল একেবারেই দূর হয়ে যাবে। আলু আলু ভালো করে ব্লেন্ড করে এর সঙ্গে মধু (Honey) মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক টানা কয়েকদিন ব্যবহার করুন। পেঁয়াজ প্রথমে একটি পেঁয়াজ ব্লেন্ড করে এর রস বের করে নিন। একটি তুলার বলে এই রস নিয়ে আচিলের ওপর লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই উপাদানটি অনেক দ্রুত মুখের আচিল দূর করতে সাহায্য করে। পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়েও লাগাতে পারেন। আশা করি এগুলো ব্যবহারে আচিল দূর হয়ে যাবে।

2821 views Answered

Related Questions

Next steps