1 Answers
ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় মাদারীপুরের স্কুল শিক্ষক পূর্ণচন্দ্র দাস কারাবরণ করে মুক্তি লাভ করলে কালিপদ রায় চৌধুরী কাজী নজরুল ইসলামকে একটি কবিতা লিখতে অনুরোধ করেন। কাজী নজরুল ইসলাম তার “ভাঙ্গার গান” কাব্যগ্রন্থে “পূর্ণ অভিবাদন (১৯২২)" নামক কবিতায় সর্বপ্রথম জয় বাংলা শব্দটি ব্যবহার করেন।
❝জয় বাঙলা”র পূর্ণচন্দ্র, জয় জয় আদি অন্তরীণ,
জয় যুগে যুগে আসা সেনাপতি, জয় প্রাণ অন্তহীন।❞
১৯৭০ সালের ১৯ শে জানুয়ারি ঢাকার পুরানা পল্টনের এক জনসভায় সিরাজুল ইসলাম জয়বাংলা শব্দটি ব্যবহার করেন।
১৯৬৯ সালের ১৫ ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জয় বাংলা কথাটি উচ্চারিত হয়।
৭ই মার্চ ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে সর্বপ্রথম বিশাল জনসভায় জয় বাংলা শব্দটি ব্যবহার করেন।
জয় বাংলা শব্দটি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা এবং বরাক উপত্যকার আদিবাসীদের একটি স্লোগান পরিণত হয়।
এই শ্লোগান বাংলা ভাষাভাষী মানুষের ঐক্য সংহতি এবং উদ্দমতাকে প্রকাশ করে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy