2 Answers
সহজ পদ্ধতিতে মাত্র চারটা পার্স ব্যবহার করে তৈরি করা যায় ।
যে চারটা জিনিস লাগবে তা হলঃ
১. ৩ পা ওয়ালা একটি ভোল্টেজ রেগুলেটর আইসি
২. একটি ৯ ভোল্ট ব্যাটারী
৩. আপনার মোবাইল অনুযায়ী চার্জার পিন ।
৪. প্রয়োজন অনুযায়ী ইলেকট্রিক তার ।
Portable Mobile Charger
আপনার যদি জিনিস গুলো সংগ্রহ হয়ে থাকে তাহলে শুরু করে দিন।
১. আগে আপনার ভোল্টেজ রেগুলেটর এর তিনটি পা কোনটা কি তা জানতে হবে । প্রথমে ভোল্টেজ রেগুলেটর আইসি হাতে নিন এবং লেখা অংশ আপনার নিজের দিকে ধরুন । তাহলে প্রথম যে পা দেখবেন তা হল ইনপুট পজেটিভ পা । আর মধ্যের যে পা দেখবেন তা ইনপুট এবং আউটপুট এর নেগেটিভ পা । সবশেষে যে পা আছে তা হল আপনার আউটপুট পজেটিভ পা ।
এখন আমাদের আসল কাজ । আপনার ব্যাটারীর ক্যাপটি হাতে নিন দেখুন এতে একটা লাল এবং একটা কালো তার আছে । লাল তারটি পিন১ পা তে সোল্ডার করে লাগিয়ে দিন । মোবাইলের চার্জার পিনটি হাতে নিন এবং দেখুন এতেও দুটি লাল কালো তার আছে । এবার ব্যাটারীর ক্যাপ এর কালো তারটি এবং মোবাইল চার্জার পিনের কালো তারটি একসাথে জোড়া দিন এবং পিন২ পা তে আটকিয়ে দিন । এবার বাকি আছে চার্জার পিনের লাল তারটি এটিকে পিন৩ তে আটকিয়ে দিন । সোল্ডার গুলো খুব সতর্ক অবস্থায় জোড়া দিন যাতে একটির সাথে আর একটি কোনভাবে লেগে না থাকে ।
এবার আপনার ব্যাটারির ক্যাপটি ব্যাটারীতে যেভাবে বসালে বসে সেভাবে চাপ দিয়ে বসিয়ে দিন । উলটাপাল্টা যাতে না লাগে খেয়াল করুন ।
ব্যস আপনার মোবাইল চার্জার রেডি । এবার চার্জিং পিনটি মোবাইলে লাগিয়ে দিন আর দেখুন চার্জ হচ্ছে ।