কিভাবে ক্যারিয়ার গড়বো?
1 Answers
ভাই নিয়ান,
আপনি এখন অনেক বড়, অনেক ম্যাচিউর একটা ছেলে আপনাকে নতুন করে জ্ঞান দেখার মতো কিছু নেই। প্রত্যেকটা মানুষেরই কোন না কোন স্বপ্ন থাকে ইচ্ছা থাকে। কিন্তু সব সময় কিন্তু তা মানুষের পূরণ হয় না তা আপনিও জানেন। আপনার ইচ্ছা ছিলো ডাক্তার হবার আর চেষ্টাও ছিলো হয়তো কিন্তু যে কারণেই হোক আপনি ডাক্তারীতে চাঞ্চ পাননি কিন্তু আল্লাহর রহমতে আপনি একটা পাবলিক ভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট এই পড়ছেন। আপনার মতো আরো অনেকেরই ইচ্ছা ছিলো হয়তো ডাক্তার হবার তাদের অনেকেই আজ হয়তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছে। আপনি কিন্তু তাদের চেয়ে ভালো অবস্থানে আছেন। তাদের অবস্থাটা তাহলে একবার ভাবুন।
আর আমার মতো যা আর কোনভাবেই সম্ভব নয় তা নিয়ে পড়ে থাকা বা সেইটা নিয়ে আফসোস করাটা এখন বোকামি ছাড়া আর কিছুই নয়। কাঙ্ক্ষিত জায়গাতে নিজেকে সেটেলড না করতে পারাটা সবসময়ই কষ্টের কিন্তু আপনাকে আপনার বর্তমানটাই মেনে নিতে হবে। আপনি যদি আপনার সেই ইচ্ছা নিয়ে এখনো আফসোস এর মধ্যে পড়ে থাকেন তাহলে আপনার সামনে ভবিষ্যতটাও ভালো হবে না বলেই আমি মনে করি। জানিনা আপনার ভার্সিটিতে রেজাল্ট কেমন, তবে এমন হলে সাধারণত বর্তমানের অবস্থানেও খারাপ হয়ে যায় কারণ সবসময় শুধু আফসোস আর হতাশা কাজ করে। তাই দয়া করে বর্তমানের দিকে নজর দিন। জীবনটা তো আর থেমে থাকবে না ভাই তাই না বলুন। আপনাকে আপনার একটা সুন্দর ভবিষ্যত গড়তে হবে। ভালো কিছু করার চেষ্টা করুন বর্তমানের অবস্থান থেকে। আর ডাক্তার হবার ইচ্ছা যদি মানুষকে সেবা করার প্রেরণা থেকেই আসে তাহলে আপনি সেইটা পরেও করতে পারবেন। আর সর্বোপরি, দরকার হলে আমাদের জন্য একটা ডাক্তার ভাবি বিয়ে করবেন :P :P । ভাই, আপনার আর কোনভাবেই পেছনে ফিরে তাকানোর কিছু নেই, কারণ তা আর সম্ভব নয় এখন আপনার এগিয়ে যেতেই হবে। আশা করি বুঝবেন ব্যাপারটা।
[আমিও আপনার মতো একসময় স্বপ্ন দেখতাম ঢাকা ভার্সিটিতে একটা সাবজেক্ট নিয়ে পড়ে নিজের ক্যারিয়ারটা গড়বো। কিন্তু সেখানের রেজাল্টের আগেই একটা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এ ভর্তি হয়ে যাই, পরে ঢাকা ভার্সিটিতেও যখন চাঞ্চ হয় তখন আর নিজেকে সেখান থেকে সরিয়ে আনিনি বা অনেক সমস্যার কারণে সরিয়ে আনতে পারিও নি। সবসময়ই মনে হতো আমি এখানে পড়ার যোগ্য নয়। এসব ভাবতে ভাবতে আমার সেখানে রেজাল্টও খারাপ হতে শুরু করে। কিন্তু বাস্তবতা তো মেনে নিতেই হবে। পড়ে যখন নিজেকে মানিয়ে নিলাম ততোদিনে রেজাল্টের অবস্থা খারাপ হয়ে গেছে, তবুও নিজেকে সামাল দিয়ে ওঠার চেষ্টা করেছি কিন্তু নিজের স্বপ্নের কথা ভেবে ভেবে নিজের বর্তমান সহ ভবিষ্যতের বারোটা বাজিয়ে ফেলেছি ততোদিনে। আর এইটা আফসোন হয়না যে কেন ডাকা ভার্সিটিতে ভর্তি হলাম না। আজ কষ্ট হয়, আফসোস হয় যে কেন যেখানে ভর্তি হয়েছি সেখানে ভালো করলাম না। তাই আমি চাই, আমার মতো আমার কোনো ছোট ভাইয়ের জীবনেও এমন কিছু না হোক]
যেখানে আছেন সেইটা নিয়েই এখন নিজের স্বপ্ন তৈরি করুন আর আগের স্বপ্নকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যান। এইটাই আপনার জন্য বড় ভাই হয়ে পরামর্শ। শুভ কামনা আপনার আগামী সুন্দর ভবিষ্যতের জন্য।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy