3 Answers
আপনার শরীর যথেষ্ট দূর্বল। এখন আপনার প্রয়োজন সব ধরণের পুষ্টিকর খাবার খাওয়া। প্রচুর পানি পান করবেন। কারও কথায় কান দিয়ে নিজে নিজে ডাক্তার হয়ে কোনো ঔষধ কিনে খাবেন না। এতে ক্ষতির আশংকাই বেশি থাকে। এক্ষেত্রে আপনার উচিত হবে আপনার উপজেলা অথবা জেলা সদরে অবস্থিত স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিশেষজ্ঞের সাথে সশরীরে পরামর্শ করা। আমার নিজেরও কতিপয় শারীরিক সমস্যা ছিল।এখন, আমি সুস্থ্য আছি এবং অভিজ্ঞতার আলোকেই বলছি আপনি যত দ্রুত সম্ভব একজন মেডিসিন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে খরচও বেশ কম।
আমার মনে হয় আপনার শরির দুর্বল বেশি ।শরির বেশি দুর্বল থাকলে একটু পরিশ্রম করলেই হাত পা কাপে ।আমার মনে হয় আপনি শরিরের যত্ন নেন না ।ভাল পুষ্টিকর খাবার খাবেন এবং শরিরের যত্ন নিবেন ।আপনি একজন বিশেষ্জ্ঞ ডা এর নিলে বেশি ভাল হয় ।
হতে পারে এটা আপনার কোন নিউরো সমস্যা। সেক্ষেত্রে আমি বলব কোন মেডিসিন ডাক্তার দেখান। আবার হতে পারে এটা নিছকই কোন দুর্বলতা। হতে পারে এটা পার্কিন্সন রোগ। বংশানুক্রমে পার্কিনসনের অসুখ সংক্রামিত হতে পারে বলে মনে করা হয়। সাধারণত এটি প্রকাশ পায় বয়স বছর ষাটেকের কোঠায় পৌঁছলে। কিন্তু তার আগেও এই রোগ দেখা দিতে পারে। পার্কিনসনের অসুখ নির্ণয় করাটা কঠিন। সাধারণত রোগ-লক্ষণ দেখে এবং সিটি স্ক্যান বা এম.আর.আই করে অন্যান্য অসুখের (যাদের রোগ-লক্ষণও অনেকটা পার্কিনসনের মত) সম্ভবনাগুলিকে বাতিল করে ডাক্তাররা এই রোগ নির্ণয় করেন। এর লক্ষনগুলি হচ্ছে, - মাসল শক্ত হয়ে যাওয়া। - হাত-পা কাঁপা। - চলা-ফেরার গতি স্লথ যাওয়া। - হাঁটা-হলার ধরণ পাল্টে যাওয়া। - ব্যালেন্সের অভাব - ফলে মাঝে মাঝে মাটিতে পড়ে যাওয়া, ইত্যাদি। লক্ষনগুলি মিলিয়ে দেখুন যদি আপনার সমস্যার সাথে মিলে যায় তবে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy