coumputer ছাড়া কিভাবে Firmware এনড্রয়েডয়ে install করবো?

আমার এনড্রয়েড এর আপরেটিং সিস্টেম  computer ছাড়া কিভাবে Firmware  install করবো?????? 

2885 views

1 Answers

OTA update বা Over The Air update এর মানে হল কোন ধরনের পিসি কানেকশন ছাড়া মোবাইলেই সিস্টেম আপডেটের মত কাজ, যেমনঃ সিস্টেম ফাইল/অ্যাপ ইন্সটল করা। এর ফলে আপনাকে কোন অফিশিয়াল ফার্মওয়ার পুরো ডাউনলোড করতে হবে না, ঠিক যতটুক অংশের পরিবর্তন এসেছে সেটা ইন্সটল করলেই হবে।


OTA কেন?


সাধারণত আমাদের ফোনের সিস্টেম আপডেটের জন্য Firmware ফ্ল্যাশ করতে হয়, এবং এগুলো দেয় অফিশিয়াল ম্যানুফ্যাচারার (যেমনঃ Sony) এখন Firmware ফ্ল্যাশ করার ক্ষেত্রে সমস্যা হল এজন্য একটা পিসির দরকার হয়, Firmware ডাউনলোড করে ফ্লাশটুলের মত বিভিন্ন সফটওয়্যার ইন্সটল করে ফ্ল্যাশ করতে হয়।




এক্ষেত্রে OTA Update একটি সমাধান হিসেবে কাজ করে। OTA update এর ক্ষেত্রে কোন পিসির প্রয়োজন হয় না, এটা সার্ভারের সাথে কানেক্টেড থাকে এবং কোন আপডেট আসলে আপনাকে জানায়। আপনি চাইলে সে আপডেট মোবাইলে ডাউনলোড করে সরাসরি ইন্সটল করে ফেলতে পারবেন, অনেকটা এপ ইন্সটলের মতই!

2885 views Answered

Related Questions

Next steps