কিভাবে পেনড্রাইভ বুটেবল করব?
প্রিয় ভাইয়েরা আমার আমি অনেক ইন্টারনেট সাইটে দেখেছি কিভাবে পেনড্রাইভ বুটেবল করতে হয়। কিন্তু ওদের থেকে কিছুই শিখতে পারলামনা। সবগুলোতেই অনেক ত্রুটি ছিল (আমার দেখাগুলোর মধ্যে)
আমি Windows 10 operating system ব্যবহার করছি। আমাকে একটি ত্রুটিমুক্ত পেনড্রাইভ বুটেবল করার নিয়ম দিলে অনেক খুশি হতাম।
1 Answers
আমরা সাধারণত উইন্ডোজ ইন্সটল দিয়ে থাকি সিডি দিয়ে। এতে করে বেশ সময় লেগে যায়। কিন্তু আমরা যদি পেনড্রাইভ দিয়ে বুট করে উইন্ডোজ ইন্সটল দেই তাইলে আরো কম সময়ে আপনি উইন্ডোজ ইন্সটল দিতে পারবেন। এজন্য আপনাকে আপনার পেনড্রাইভকে প্রথমেই বুটেবল করে দিতে হবে। সেজন্য আপনি নীচের পদ্ধতি অনুসরণ করুনঃ
* প্রথমে পেন-ড্রাইভটা NTFS এ ফরম্যাট করুন ।
7
এজন্য আপনি যদি উইন্ডোজ সেভেন ব্যাবহার করেন তাইলে শুধু ফরম্যাট দেয়ার সময় ঐখানে FAT32 এর বদলে NTFS দিয়ে ফরম্যাট করুন। ব্যাস কাজ শেষ।
* আপনার ড্রাইভে উইন্ডোস ৭ এর ডিস্ক ঢুকান ।
* Programs থেকে Accesories এ যান । Command Prompt এ রাইট বাটন ক্লিক করে Run As Administrator হিসেবে চালান ।
* কমান্ড দিনঃ
h:
( এখানে আপনার যে ড্রাইভে উইন্ডোসের ডিস্ক ঢুকিয়েছেন তার ড্রাইভ লেটার দিন )
cd h:boot
* ধরি পেন-ড্রাইভের ড্রাইভ লেটার J: , নীচের কমান্ড দিনঃ
bootsect /nt60 J:
এখন আপনি আপনার ডিভিডি সম্পূর্ণ কপি করে পেনড্রাইভে পেষ্ট করেন। আপনার কাজ শেষ। এখন আপনি আপনার পিসিতে পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটাপ দিতে পারবেন।
আরো জানতে
http://www.techtunes.com.bd/windows/tune-id/341968
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy