সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়?
সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়? সঠিক উত্তর দ্বিগু
যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমাসটি সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশ করে, তাকে দ্বিগু সমাস বলা হয়। এ সমাসের পরপদ সাধারণত নামপদ হয়। যেমন : সপ্তাহ (সপ্ত অহের সমষ্টি); ত্রিফলা (তিন ফলের সমাহার); শতাব্দী (শত অব্দের সমাহার বা সমষ্টি) প্রভৃতি।