সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে কোন সমাস হয় ?

বহুব্রীহি সমাস
তৎপুরুষ সমাস
দ্বিগু সমাস
কর্মধারয় সমাস

সঠিক উত্তর: দ্বিগু সমাস

সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। যেমন : তিন কালের সমাহার = ত্রিকাল চৌরাস্তার সমাহার = চৌরাস্তা তিন মাথার সমাহার = তেমাথা শত অব্দের সমাহার = শতাব্দী পঞ্চবটের সমাহার = পঞ্চবটী ত্রি (তিন) পদের সমাহার = ত্রিপদী এরূপ : অষ্টধাতু, চতুর্ভুজ, চতুরঙ্গা, ত্রিমোহিনী, তেরনদী, পঞ্চভূত, সাতসমুদ্র ইত্যাদি। দ্বিগু সমাসের গাণিতিক গঠন = সংখ্যা + বিশেষ্য + র/এর + সমাহার = দ্বিগু সমাস
Bissoy MCQ

Related Questions

পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয় তাকে বলে-
পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে কোন সমাস হয়?
পূর্বপদে বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে কী বলে?
যে কর্মধারয় সমাসের পূর্বপদ সংখ্যাবাচক শব্দ হয় তাকে কোন কর্মধারয় সমাস বলে?
কোন সমাসে পূর্বপদে বিভক্তি লোপ পায়?

Next steps