নিম্নের কোনটি বৃক্কের কাজ নয় ?

রক্ত থেকে নাইট্রোজেন জাতীয় বর্জ্য অপসারণ করা
রক্তচাপ নিয়ন্ত্রন করা
ভিটামিন বি তৈরিতে অংশ নেওয়া
দেহে পানির ভারসাম্য রক্ষা করা

সঠিক উত্তর: ভিটামিন বি তৈরিতে অংশ নেওয়া

বৃক্ক এর কাজ :১. রক্ত থেকে প্রোটিন বিপাকের মাধ্যমে সৃষ্ট নাইট্রোজেন ঘটিত বর্জ্য (ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি) পদার্থ এই বৃক্কের মাধ্যমেই মানবদেহে থেকে অপসারিত হয়।২. নেফ্রন অত্যন্ত একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগত মূত্র উৎপাদন করতে থাকে।৩. এটি রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে।৪. রক্তে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ইত্যাদির আয়নিক গঠন বজায় রাখা ও এর পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে।৫. মানবদেহে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার ফলে উৎপন্ন যে অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বর্জ্য পদার্থ তা বৃক্কের কার্যকারীতায় মূত্রের মাধ্যমে  দেহ হতে নির্গত হয়ে যায়।৬.  মানবদেহের বিভিন্ন ধরনের এনজাইম ও হরমোন ক্ষরনেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।৭. বৃক্ক অসমোরেগুলেশন প্রক্রিয়ার মাধ্যমে মানবদেহে পানির ভারসাম্য রক্ষা করে।
Bissoy MCQ

Related Questions

নিম্নের কোনটি বৃক্কের কাজ নয়?
বৃক্কের পাথর অপসারণ পদ্ধতি নয় কোনটি? 
বৃক্কের কাজ নয় কোনটি?
বৃক্কের কাজ নয় কোনটি ?
নিচের কোনটি বৃক্কের কাজ নয়?
বৃক্কের কাজ কোনটি?
ACID base balance বৃক্কের কোন অংশের কাজ?

Next steps