বৃক্কের কাজ নয় কোনটি ?
ক
রক্তচাপ নিয়ন্ত্রণ করা
খ
রক্তে অম্লের পরিমান বৃদ্ধি করা
গ
ভিটামিন ডি ও লোহিত কণিকা তৈরিতে অংশ নেওয়া
ঘ
দেহে পানির ভারসাম্য রক্ষা করা
সঠিক উত্তর: রক্তে অম্লের পরিমান বৃদ্ধি করা
বৃক্ক এর কাজঃঃ১. রক্ত থেকে প্রোটিন বিপাকে সৃষ্টি নাইট্রোজেন ঘটিত বর্জ্য (ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি) পদার্থ কিডনি মানবদেহে থেকে অপসারণ করে।২. নেফ্রন একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগত মূত্র উৎপাদন করে।৩. রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করা ।৪. রক্তে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ইত্যাদির আয়নিক গঠন বজায় রাখে ও পরিমাণ নিয়ন্ত্রণ করে, ভিটামিন ডি ও লোহিত কণিকা তৈরিতে অংশ নেওয়া |৫. মানবদেহে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার ফলে উৎপন্ন অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বর্জ্য পদার্থ বৃক্কের কার্যকারীতায় মূত্রের মাধ্যমে দেহ হতে নির্গত হয়।