"ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান” কোন দেশে অবস্থিত?
ক
ইরান
খ
সিরিয়া
গ
ইরাক
ঘ
তুরষ্ক
সঠিক উত্তর: ইরাক
ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান (ইংরেজি: Hanging Gardens of Babylon) ইরাকের ইউফ্রেটিস নদীর পাশে অবস্থিত ছিল, যা খ্রিস্টপূর্ব ৬০০ সালে নির্মিত হয়েছিল। সম্রাট নেবুচাদনেজার তার রানীর জন্য এই বাগানটি নির্মাণ করেন। প্রথমে একটি বিশাল ভিত্তি তৈরি করা হয়, যার আয়তন ছিল ৮০০ বর্গফুট এবং এটি সম্রাটের ব্যক্তিগত উপাসনালয়ের বিশাল ছাদের উপর স্থাপন করা হয়। ভিত্তি স্থাপনের পর, এর উচ্চতা প্রায় ৮০ ফুট হয়। এই ভিত্তির উপর বিশ্বের সবচেয়ে বড় এবং আশ্চর্যজনক ফুলের বাগান নির্মিত হয়। এই বাগান তৈরিতে ৪০০০ শ্রমিক দিন-রাত পরিশ্রম করেন। বাগানের যত্নে ১০৫০ জন মালি নিযোজিত ছিলেন এবং এতে ৫ থেকে ৬ হাজার প্রকারের ফুলের চারা রোপণ করা হয়েছিল। বাগানটি ৮০ ফুট উচ্চতায় অবস্থিত ছিল এবং নদী থেকে পানি তুলতে মোটা পেচানো নলের সাহায্য নেওয়া হত। ৫১৪ খ্রিষ্টাব্দে পার্শ্ববর্তী পারস্য রাজ্যের সাথে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে এই সুন্দর উদ্যানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।