'ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান' কোন দেশে অবস্থিত?

ইরান
ইরাক
মিশর
সিরিয়া

সঠিক উত্তর: ইরাক

ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত বাগান (ইংরেজি: Hanging Gardens of Babylon) ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে নির্মিত হয়। সম্রাট নেবুচাদনেজার সম্রাজ্ঞীর প্রেরণায় এটি নির্মাণ করেন। প্রথমে নির্মাণ করা হয় বিশাল এক ভিত, যার আয়তন ছিল ৮০০ বর্গফুট। ভিতটিকে স্থাপন করা হয় তৎকালীন সম্রাটের খাস উপাসনালয়ের সুবিস্তৃত ছাদে। ভিত্তি স্থাপন করার পর মাটি থেকে এর উচ্চতা দাড়িয়েছিল ৮০ ফুট। এই ভিত্তির উপরেই নির্মিত হয়েছিল বিশ্বের সর্ববৃহৎ এবং বিস্ময়কর পুস্পবাগ। ৪০০০ শ্রমিক রাতদিন পরিশ্রম করে তৈরি করেছিল এই বাগান। বাগান পরিচর্যার কাজে নিয়োজিত ছিল ১০৫০ জন মালী। ৫ থেকে ৬ হাজার প্রকার ফুলের চারা রোপণ করা হয়েছিল এই ঝুলন্ত বাগানে। ৮০ ফুট উচুতে অবস্থিত বাগানের সুউচ্চ ধাপগুলোতে নদী থেকে পানি উঠানো হত মোটা পেচানো নলে সাহায্যে। ৫১৪ খ্রিষ্টাব্দে পার্শ্ববর্তী পারস্য রাজ্যের সাথে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে এই সুন্দর উদ্যানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।
Bissoy MCQ

Related Questions

"ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান” কোন দেশে অবস্থিত?
ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত?
ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান অবস্থিত-
ব্যাবিলনের ঝুলন্ত উদ্দ্যান যে দেশে?
ব্যাবরনের ঝুলন্ত উদ্যান কোন দেশে?
ব্যাবিলনের শূন্য উদ্যান কোথায় ছিল?
ব্যাবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছিলেন?
ব্যাবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছিল?

Next steps